News Flash

  • Home
  • Uncategorized
  • একাধিক সমনেও গরহাজির, রাখির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
Image

একাধিক সমনেও গরহাজির, রাখির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

লুধিয়ানা, ৩ এপ্রিল (হি.স.): হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত হানার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হল বলিউডের ‘বিতর্কিত’ অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে| পুলিশ জানিয়েছে, ২০১৬ সালের বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক অনুষ্ঠানে রাখি রামায়ণের রচয়িতা বাল্মিকীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ দায়ের হয়েছিল| তাঁর মন্তব্যে বাল্মিকী সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে বলে অভিযোগ| সেই অভিযোগের ভিত্তিতেই গত ৯ মার্চ রাখির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে|

পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, ‘রাখির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিয়ে মুম্বই গিয়েছেন লুধিয়ানা পুলিশের ২ কর্মী|’ উল্লেখ্য, একাধিকবার সমন দেওয়া সত্ত্বেও আদালতে হাজিরা দেননি রাখি| গত ৯ মার্চ শুনানির দিনও তিনি আদালতে হাজিরা না দেওয়ায় রাখির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়| এই মামলার পরবর্তী শুনানি চলতি মাসের ১০ তারিখ|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top