News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরী বাতিল নিয়ে চরম অসন্তোষের মধ্যে সমাধান সূত্রের সন্ধানে সিপিএম রাজ্য কামিটির বৈঠক নিষ্ফলা
Image

চাকুরী বাতিল নিয়ে চরম অসন্তোষের মধ্যে সমাধান সূত্রের সন্ধানে সিপিএম রাজ্য কামিটির বৈঠক নিষ্ফলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল৷৷ রাজ্যে চরম অসন্তোষের পরিস্থিতির মাঝেই সিপিএম রাজ্য কমিটির দুই দিনের বৈঠক

শনিবার থেকে শুরু হয়েছে সিপিএম রাজ্য কমিটির দুই দিনের বৈঠক৷ ছবি নিজস্ব৷

শুরু হয়েছে শনিবার৷ এই বৈঠকে অন্যতম বিষয় হিসেবে আলোচনায় উঠে এসেছে সুপ্রিম কোর্টের রায়ে ১০৩২৩ জন শিক্ষকের চাকুরী বাতিল হওয়ার বিষয়টি৷ সূত্রের খবর, এদিন রাজ্য কমিটির পক্ষ থেকে ঐ ১০৩২৩ জন শিক্ষককে চাকুরীতে বহাল রাখা এবং তা সম্ভব না হলে রাজ্য প্রশাসনের অন্য কোন দপ্তরে পুণর্বাসন দেওয়া নিয়ে প্রস্তাব উঠে৷ রাজ্য কমিটির সদস্য তথা শিক্ষা এবং আইন দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তী স্পষ্ট জানিয়ে দেন কোনটাই সম্ভব হচ্ছে না৷ সিপিএম পলিটব্যুরোর সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকারও জানান, কোন মতেই রাজ্য সরকারের পক্ষে চাকুরীচ্যুত শিক্ষকদের চাকুরীতে বহাল রাখা কিংবা অন্য দপ্তরে পুণর্বাসন দেওয়া সম্ভব নয়৷ সূত্রের আরও খবর, মুখ্যমন্ত্রী জানিয়েছেন আইন দপ্তরের উচ্চ পদস্থ আধিকারীক এবং আইন বিশেষজ্ঞদের সাথে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ তাতে কোন ফাঁক ফোঁকর বেরিয়ে আসেনি৷ সুপ্রিম কোর্টের রায় মেনেই রাজ্য সরকারকে নতুন নিয়োগ প্রক্রিয়াতেই শিক্ষক নিয়োগ করতে হবে৷ এক্ষেত্রে যারা যোগ্য তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় চাকুরী পাওয়ার সম্ভাবনা বেশী থাকছে৷ রাজ্য সরকার রিভিউ পিটিশন দাখিল করবে কি না সেই বিষয়টিও উঠেছে এদিনের বৈঠকে৷ এই বিষয়েও স্পষ্ট করে রাজ্য কমিটিকে কিছুই জানানো সম্ভব হয়নি মুখ্যমন্ত্রী এবং আইন মন্ত্রীর৷ ফলে, শিক্ষকদের চাকুরীচ্যুতি ইস্যুতে এদিনের বৈঠক কার্য্যত নিষ্ফলা সমাপ্ত হয়েছে৷ তবে, সূত্রের আরও দাবি চাকুরীচ্যুত শিক্ষকদের সিপিএমের উপর আস্থায় যাতে কোনও মতেই ফাটল না ধরে সেদিকে নজর রাখার জন্য পার্টির সকল অংশের নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে৷
এদিকে, এদিনের রাজ্য কমিটির বৈঠকে সদস্যপদ নবীকরণ নিয়েও পর্যালোচনা হয়েছে৷ পাশাপাশি আন্দোলন কর্মসূচীতে মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহণ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷ পার্টির এই হাল কেন, সেই বিষয়েও চুলচেড়া বিশ্লেষণ হয়েছে৷
বিভিন্ন লোক্যাল, মহকুমা এবং জেলা কমিটির নেতৃবৃন্দের পক্ষ থেকে রাজ্য কমিটির সদস্যদের কাছে মানুষের অসন্তোষের লম্বা ফর্দ তুলে ধরা হয়েছে৷ যেসকল প্রলোভন দেখিয়ে পার্টির বিভিন্ন কর্মসূচীতে মানুষের বিপুল অংশগ্রহণ করানো সম্ভব হত আজ সেখানে ভাটা পড়েছে৷ একদিকে বেকারদের সন্তুষ্ট করা যাচ্ছে না, অন্যদিকে কেন্দ্রের চাপে নানা প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়া যাচ্ছে না স্বদলীয়দের৷ ফলে, মানুষের পার্টি কর্মসূচীর প্রতি অনিহা দিন দিন বেড়ে চলেছে৷ এই পরিস্থিতিতে কেবলমাত্র নারী সমিতিকে বাদ দিলে, যুব এবং অন্যান্য সংগঠনের কর্মীদের বিপুল সমাগম ঘটানো দুস্কর হয়ে উঠেছে৷ এই পরিস্থিতিতে রাজ্য সরকার কি উদ্যোগ নিতে পারে যাতে করে স্বদলীয়দের মানভজনা করা সম্ভব হয়৷ রাজ্য কমিটির অধিকাংশ সদস্যরাই এদিন দলের শীর্ষ নেতৃত্বদের কাছে এই বিষয়ে সুস্পষ্টভাবে সুরাহা জানতে চান৷ তবে, আপাতত কোন সুরাহাই বের হয়নি৷ সূত্রের খবর, আইনী গ্যাঁড়াকল এবং কেন্দ্রীয় প্রকল্পে কেন্দ্রের কড়া নজরদারীর ফলে খুব সহজে এখন আর আগের মতো সুযোগ সুবিধা দেওয়া সম্ভব নয় বলে রাজ্য কমিটিতে বিষয়টি তুলে ধরা হয়েছে৷ ফলে, পন্থা বদল করে দলের উপর যারাই অসন্তুষ্ট তাদের আবার ফিরিয়ে আনার জন্য এদিন বৈঠকে জোর দেওয়া হয়েছে৷ আগামীদিনে বিভিন্ন আন্দোলন কর্মসূচীতে এবং সদস্যপদ নবীকরণে মানুষের স্বতস্ফুর্ততা বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করেছে সিপিএম রাজ্য কমিটি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top