News Flash

  • Home
  • Uncategorized
  • আন্তঃরাজ্য পরিষদের স্থায়ী কমিটির বৈঠক ৯ এপ্রিল, নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Image

আন্তঃরাজ্য পরিষদের স্থায়ী কমিটির বৈঠক ৯ এপ্রিল, নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

নয়াদিল্লি, ৩১ মার্চ৷৷ আগামী ৯ এপ্রিল আন্তঃরাজ্য পরিষদের স্থায়ী কমিটির বৈঠকে নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী রাজনাথ সিং৷ কেন্দ্র-রাজ্য সম্পর্ক বিষয়ে পাঞ্ছি কমিশনের সুপারিশগুলি সম্পর্কে আলোচনাই এই বৈঠক আহ্বানের উদ্দেশ্য৷ স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী, কেন্দ্রীয় অর্থনীতি ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী, নগরোন্নয়ন, আবাসন ও শরাঞ্চলের দারিদ্র্য দূরীকরণ তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রী, সড়ক পরিবহণ, মহাসড়ক ও জাহাজ চলাচল দপ্তরের মন্ত্রী এবং অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান, ত্রিপুরা ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীরা৷
প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৫ সালে গঠিত পাঞ্ছি কমিশনের পক্ষ থেকে এক রিপোর্ট পেশ করা হয় ২০১০-এ৷ ঐ রিপোর্টের সুপারিশগুলি খতিয়ে দেখে সে সম্পর্কে মতামত পাঠায় সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রক ও রাজ্য সরকারগুলি৷ এই সমস্ত মতামত বিশ্লেষণের পরতা অন্তর্ভুক্ত করা হয়েছে উচ্চ পর্যায়ের এই স্থায়ী কমিটিরবৈঠকের আলোচ্যসূচিতে৷ আগামী ৯ এপ্রিলের বৈঠকে কেন্দ্র-রাজ্য সম্পর্ক বিষয়ে যে সমস্ত আলোচনা মোটামুটি প্রাধান্য পেতে পারে তার মধ্যে রয়েছে ঃ ১ রাজ্যপালদের ভূমিকা৷ ২ কেন্দ্রের অনুমোদন দেওয়া বিভিন্ন কর্মসূচি এবং কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যগুলিকে আর্থিক সহায়তাদান৷ ৩ দেশের জন্য এক অভিন্ন কৃষি বিপন্ন ব্যবস্থা গড়ে তোলা৷ ৪ পরিষেবা প্রসারের কাজে রাজ্যগুলিকে আরও নিবিড়ভাবে যুক্ত করা৷ ৫) আন্তঃরাজ্য পরিষদকে আরও গতিশীল করে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, এবং৷ ৬ কেন্দদ্র ও রাজ্যগুলির পক্ষ থেকে আর্থিক পরিচালন ব্যবস্থাকে আরও উন্নত করে তোলার পন্থাপদ্ধতি স্থির৷
এবারের বৈঠকটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এই কারণে যে দীর্ঘ ১১ বছরের ব্যবধানে এই প্রথম আন্ত-রাজ্য পরিষদের স্থায়ী কমিটির বৈঠক আয়োজিত হতে চলেছে৷ স্থায়ী কমিটির বৈঠকে গৃহীত সুপারিশগুলি পেশ করা হবে আন্তঃরাজ্য পরিষদের পরবর্তীবৈঠকে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top