News Flash

  • Home
  • Uncategorized
  • এবার বিহার, রোহতাসে বন্ধ ৭টি অবৈধ কসাইখানা
Image

এবার বিহার, রোহতাসে বন্ধ ৭টি অবৈধ কসাইখানা

পাটনা, ১ এপ্রিল (হি.স.): বিহারের রোহতাস জেলায় সিল করে দেওয়া হল ৭টি বেআইনি কসাইখানা| সম্প্রতি পাটনা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, ৬ সপ্তাহের মধ্যে জেলার সমস্ত অবৈধ কসাইখানা বন্ধ করে দিতে হবে| উচ্চ আদালতের ওই নির্দেশের পরেই রোহতাস জেলায় সিল করে দেওয়া হয়েছে ৭টি বেআইনি কসাইখানা|
উল্লেখ্য, অবৈধ কসাইখানা বন্ধ করতে পথ দেখিয়েছে উত্তর প্রদেশ| ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েও ফেলেছে ঝাড়খণ্ড| শুধুমাত্র উত্তর প্রদেশ বা ঝাড়খণ্ডই নয়, বেআইনি কসাইখানা নিষিদ্ধ করতে উদ্যোগী হয়েছে রাজস্থান, উত্তরাখণ্ড, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ সরকার| গুজরাটে আবার গো-হত্যা করলেই সাজা হবে যাবজ্জীবন| এই মর্মে বিল পাশ হয়েছে গুজরাট বিধানসভায়| গুজরাটে গো-হত্যার পাশাপাশি গোমাংস এবং গোমাংস-জাত দ্রব্যের পাচার ও বিক্রি রোধেও কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে| গোমাংস বিক্রি করলে গুজরাটে কঠিন শাস্তির মুখে পড়তে হতে পারে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top