News Flash

  • Home
  • Uncategorized
  • দলাই লামাকে অরুণাচল প্রদেশে আসতে দিয়ে ভুল করছে ভারত, হুঁশিয়ারি চিনের
Image

দলাই লামাকে অরুণাচল প্রদেশে আসতে দিয়ে ভুল করছে ভারত, হুঁশিয়ারি চিনের

বেজিং, ১ এপ্রিল (হি.স.) : অরুণাচল প্রদেশে দলাই লামাকে আসতে দিয়ে ভুল করছে ভারত| এই বলে ফের হুঁশিয়ারি দিল চিন| আর এতে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের আরও অবনতি হবে বলে জানিয়েছে বেজিং| চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লু ক্যাং ভারতকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, অরুণাচল সীমান্তে দলাই লামার প্রবেশের তীব্র বিরোধিতা করছে চিন| পুরো ঘটনায় ভারতের ভূমিকা নিয়েও চিন্তাভাবনা করছেন তাঁরা|

চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর নিয়ে গত কয়েকমাসে ভারতের সঙ্গে চিনের সম্পর্কে অবনতি হয়েছে বলে কূটনৈতিক মহলের ধারনা| পাক অধিকৃত কাশ্মীর দিয়ে এর রাস্তা তৈরি করার প্রবল বিরোধিতা করেছে ভারত| এই নিয়ে রাষ্ট্রপুঞ্জেও দরবার করা হয়েছে| তাতে আমেরিকা ও ব্রিটেন ভারতের পাশে দাঁড়িয়েছে| এমনকী পাক অধিকৃত কাশ্মীর যে ভারতেরই অংশ তা স্পষ্ট করে দিয়েছে ব্রিটিশ পার্লামেন্ট| তবে তা নিয়ে বিশেষ চিন্তা করতে নারাজ বেজিং| তবে দলাই লামাকে নিয়ে ভারতের অবস্থান মানতে নারাজ চিন| অরুণাচলে কোনও ভাবেই তিব্বতী ধর্মগুরু দলাই লামার প্রবেশ মেনে নেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে তাঁরা| উল্লেথ্য, আগামী ৪ থেকে ১৩ এপ্রিল অরুণাচলে থাকার কথা দলাই লামার|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top