ইসলামাবাদ, ৩০ মার্চ (হি.স.): খুনের দায়ে অভিযুক্ত ৪২ জন খ্রিস্ট ধর্মাবলম্বীকে বেকসুর মুক্তির জন্য যদি ইসলামের স্তূতি ও ইসলাম ধর্মগ্রহণের শর্ত দিলেন লাহোর আদালতের সরকারি আইনজীবী | এমনটাই দাবি করেছে, পাকিস্তানের বিখ্যাত সংবাদপত্র দ্য এক্সপ্রেস ট্রাইবু্যন | খবরে প্রকাশ ২০১৫ সালে যোহানাবাদে চার্চে আত্মঘাতী হামলায় জড়িত দুজন ব্যক্তিকে জনরোষের প্রেক্ষিতে হামলা চালিয়ে মেরে ফেলার প্রেক্ষিতে পাকিস্তানে অন্যতম সংখ্যালঘু সম্প্রদায় খ্রিস্টান সমাজের ৪২ জন মানুষকে খুনের দায়ে অভিযুক্ত করা হয়েছে| সংখ্যালঘু খ্রিস্টানরা মনে করেছেন ওই দুই ব্যক্তিই আত্মঘাতী হামলা ঘটানোর পিছনে অন্যতম চক্রী ছিল| সেই প্রেক্ষিতেই ৪২জন খ্রিস্ট ধর্মাবলম্বীকে গ্রেফতার করা হয়| এবং সন্ত্রাসবাদ আদালতে তাদের ট্রায়াল চালানো হচ্ছে| সেখানেই সরকারি আইনজীবী সঈদ আনিস শাহ অভিযুক্তদের ইসলাম গ্রহণ করতে ও তার স্তূতি করতে পরামর্শ দেন| বদলে তাদের বেকসুর খালাস করার গ্যারান্টি দেন| পরে সংবাদপত্রের তরফে তার সঙ্গে যোগাযোগ করা হলে আইনজীবী শাহ প্রথমে তা অস্বীকার করলেও পরে জানান, হয়ত তিনি এমন প্রস্তাব দিেয় থাকতে পারেন|
পাকিস্তানে খুনের দায়ে অভিযুত্ত ৪২ জন খ্রিস্ট ধর্মাবলম্বীকে মুক্তি জন্য ইসলাম ধর্মগ্রহণের শর্ত
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















