News Flash

  • Home
  • Uncategorized
  • বদগামে সেনা-জঙ্গি গুলির লড়াই, মৃত দুই যুবক
Image

বদগামে সেনা-জঙ্গি গুলির লড়াই, মৃত দুই যুবক

শ্রীনগর, ২৮ মার্চ (হি.স.): সেনা-জঙ্গি সংঘর্ষে পুনরায় তপ্ত হল সেন্ট্রাল কাশ্মীরের বদগাম জেলা| মঙ্গলবার সকাল থেকে বদগাম জেলার ছাদোরা এলাকায় সেনা ও জঙ্গিদের মধ্যে এলোপাথাড়ি গুলির লড়াই শুরু হয়| গুলির লড়াইয়ে কোনও জঙ্গির মৃতু্য হয়নি| প্রাণ হারিয়েছেন দুইজন যুবক| সংঘাতে আহত হয়েছেন আরও ৪ জন| জঙ্গিরা যাতে ওই অঞ্চল থেকে পালিয়ে যেতে না পারে, সেই কারণে গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী|

পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে নিরাপত্তা বাহিনী খবর পায় ছাদোরা এলাকার দূরবাগ অঞ্চলে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন জঙ্গি| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী ওই অঞ্চলে তল্লাশি অভিযান শুরু করে| তল্লাশি চলাকালীন হঠাত্ই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালায়| পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও| সেই সময় সেখানে জড়ো হয় বিক্ষোভকারীদের দল| তারাও পাথর ছুড়তে শুরু করে| আচমকাই জঙ্গিদের গুলি এসে লাগে একজনের গলায়| হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সেই ব্যক্তির মৃতু্য হয়| বিক্ষোভকারীদের সেখান থেকে সরানোর জন্য নিরাপত্তারক্ষীরা ছররা বন্দুক ও কাঁদানে গ্যাস ছোঁড়ে| তাতেই আহত হন আরও ৪ জন| পরে আহতদের মধ্যে একজনের মৃতু্য হয়েছে| মৃত দুই যুবকের নাম হল, জাহিদ রাশিদ ভাট (২২) এবং সাকিব আহমেদ|

এদিকে, সোমবার রাতেই সোপিয়ান এলাকায় দুই পুলিশ আধিকারিকের বাড়িতে আচমকাই হামলা চালায় জঙ্গিরা| বাড়ির যাবতীয় জিনিসপত্র তছনছ করে পালিয়ে যাওয়ার আগে শূন্যে গুলি ছোঁড়ে জঙ্গিরা| ভূস্বর্গে একের পর এক জঙ্গি হামলার কারণে রীতিমতো চিন্তায় জম্মু ও কাশ্মীর প্রশাসন| এমতাবস্থায় আগামী ২ এপ্রিল জম্মু ও কাশ্মীরে চেনানি-নাশরি টানেল উদ্বোধন করতে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর| তারপর তিনি একটি জনসভাতেও বক্তৃতা দেবেন| তার আগে বারবার জঙ্গি হামলার কারণে ভূস্বর্গে নিরাপত্তা বাড়ানো হয়েছে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top