News Flash

  • Home
  • Uncategorized
  • আমি কেবল আমার জন্য নই, সবার জন্য, এই ভাবনা মাথায় রাখতে হবে ঃ মুখ্যমন্ত্রী
Image

আমি কেবল আমার জন্য নই, সবার জন্য, এই ভাবনা মাথায় রাখতে হবে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ৷৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার ছাত্র সমাজকে কেবল পুঁথিগত বিদ্যায় নয়, চারিত্রিক ও নীতিমূলক শিক্ষায় শিক্ষিত হবার আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, শিক্ষার মূল কথা হল চরিত্র গঠন৷ ছাত্র সমাজকে লেখাপড়া, স্বেচ্ছা রক্তদানের মত কর্মসূচীতে অংশ নেবার পাশাপাশি চরিত্রবানও হতে হবে৷ নতুবা শিক্ষা পূর্ণাঙ্গ রূপ পেতে পারে না৷
মুখ্যমন্ত্রী শ্রী সরকার আজ লেম্বুছড়াস্থিত হলিক্রস কলেজে স্বেচছা রক্তদান শিবিরের উদ্বোধন করে প্রধান অতিথির ভাষণে এই কথা বলেন৷ অনুষ্ঠানে কলেজের ৬০ জন ছাত্র-ছাত্রী স্বেচ্ছায় রক্তদান করেন৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রদীপ জ্বেলে এই অনুষ্ঠানের উদ্বোধন করে বলেন, মানব সমাজে স্বেচ্ছা রক্তদান এক গুরুত্বপূর্ণ কাজ৷ রক্ত এক গুরুত্বপূর্ণ উপাদান৷ যা কলকারখানায় উৎপাদন করা যায় না৷ অষুধের দোকানে কিনতে পাওয়া যায় না৷ মানব দেহে সৃষ্টি হয়৷ বিজ্ঞানীরা নানান জিনিস সৃষ্টি করলেও রক্তের বিকল্প সৃষ্টি করতে পারেন নি৷ একজন মুমুর্ষু রোগীকে বাঁচাতে স্বেচ্ছা রক্তদান এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ তাই স্বেচ্ছা রক্তদানে ছাত্র-ছাত্রীগণকে আরো বেশী করে উৎসাহিত করতে হবে৷ তিনি বলেন, বর্তমানে দেশ এক সংকটের মধ্য দিয়ে চলছে৷ জনসংখ্যায় চিনের পরই দ্বিতীয় বৃহত্তম দেশ ভারত৷ অথচ স্বীধানতার ৭০ বছর পরও এদেশে বহু লোক নিরক্ষর৷ একটা বিরাট অংশের মা, বোন রক্তাল্পতায় ভোগেন৷ পাঁচ বছরের নীচের শিশুরা ভোগে অপুষ্টিতে৷ ধর্মের নামে বর্ণের নামে বিভিন্ন অংশের মানুষের মধ্যে বিভাজনের অপচেষ্টা চালানো হচ্ছে৷ তাই এর বিরুদ্ধে ছাত্র সমাজকে রুখে দাঁড়াতে হবে৷ সমাজের অসহায় ও দরিদ্রদের সেবার পাশাপাশি ছাত্র সমাজকে আরো বেশি করে স্বেচ্ছা রক্তদানে অংস নিতে হবে৷ তিনি বলেন, আমি কেবল আমার জন্য নই, সমাজের জন্য এই ভাবনাটা মনে রাখতে হবে৷ তিনি বলেন, ধর্মের নামে দেশে হিন্দু-মুসলিমের মধ্যে বিভেদের চক্রান্ত চললেও রক্ত নেওয়ার সময় আমরা হিন্দু-মুসলিম-খ্রীষ্ট্রন-বৌদ্ধ-জৈন ইত্যাদি বিচার করি না৷ সকলের রক্তই এক৷ এখানেই স্বেচ্ছা রক্তদানের সার্থকতা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top