News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁচ বছর বাংলাদেশে আত্মগোপন করে ফিরে আসতেই গ্রেপ্তার দুই দাগী আসামী
Image

পাঁচ বছর বাংলাদেশে আত্মগোপন করে ফিরে আসতেই গ্রেপ্তার দুই দাগী আসামী

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২১ মার্চ৷৷ অবশেষে দুই কুখ্যাত আসামীকে গ্রেপ্তার করতে সফল হল কলমচৌড়া থানার পুলিশ৷ ধৃতরা হল বক্সনগরের দক্ষিণপাড়ার বাসিন্দা নজরুল ইসলাম (২৮) এবং আদামপুরের সাজ্জাত আলি (২৯)৷
সংবাদে প্রকাশ, নজরুল ইসলামের নামে কলমচৌড়া থানায় ২০১০ সালে দায়ের করা চুরির মামলা রয়েছে৷ কিন্তু, মামলা চলাকালীন সময়ে সাত বছর যাবত সে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে পালিয়ে যায় এবং সেখানে বসবাস করতে থাকে৷ সোমবার রাতে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে কলমচৌড়া থানার ওসি পার্থ মুন্ডার নেতৃত্বে বিশাল টিএসআর বাহিনী দক্ষিণপাড়া স্থিত তার বাড়িতে হানা দিয়ে নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে৷ জানা গিয়েছে, কয়েকদিন আগে সে বাড়িতে এসেছিল৷ এদিকে, একই রাতে এলাকার আদমপুর থেকে সাজ্জাত আলীকে গ্রেপ্তার করা হয়েছে৷ তার বিরুদ্ধে কলমচৌড়া থানায় ২০১১ সালে একটি ডাকাতির মামলা ছিল৷ দীর্ঘদিন বাড়ির বাইরে পালিয়ে আত্মগোপন করেছিল সাজ্জাত৷ কয়েকদিন আগে সে বাড়িতে ফিরে আসে৷ এই খবরের ভিত্তিতে পুলিশ সাজ্জাত আলীকে গ্রেপ্তার করেছে৷ দুই দাগি আসামী গ্রেপ্তার হওয়ায় এলাকার জনমনে স্বস্তি ফিরে এসেছে৷ জানা গিয়েছে, তাদের বিরুদ্ধে স্থায়ী গ্রেপ্তারী পরোয়ানা ছিল৷ এলাকার জনগণের দাবি তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক৷ তারা এলাকায় বহু অসামাজিক কাজকর্মের সাথে যুক্ত ছিল৷ তারা তখন ঐ এলাকার ত্রাস হয়ে উঠেছিল৷ জনগণের নাভিশ্বাস উঠে গিয়েছিল তৎকালীন সময়ে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top