News Flash

  • Home
  • Uncategorized
  • গুয়াহাটিতে উদ্ধার অচল নোটের ৩,৪৮,৫০০ টাকা, আটক এক
Image

গুয়াহাটিতে উদ্ধার অচল নোটের ৩,৪৮,৫০০ টাকা, আটক এক

গুয়াহাটি, ২১ মার্চ, (হি.স.) : অসমে ফের উদ্ধার হয়েছে অচল নোটের মোটা অঙ্কের টাকা। এবার গুয়াহাটি রেলস্টশনে উদ্ধার হয়েছে নগদ ৩,৪৮,৫০০ টাকার অচল নোট। এ ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আটক করা হয়েছে হুসেন আহমেদ নামের এক অসাধু কারবারিকে।
রেল পুলিশ সূত্রের খবর, আজ সকালে ডাউন কামরূপ এক্লপ্রেস ট্রেন গুয়াহাটি রেল স্টেশনে এসে পৌঁছলে এতে প্রতিটি কামরায় রুটিন মাফিক তালাশি অভিযান চালানো হয়। অন্যান্য যাত্রীদের লটবহরের মতো হুসেনের ব্যাগেও চলে তালাশি। তখনই তার ব্যাগে এক বান্ডিল অচল পাঁচশো এবং বাকি এক হাজার টাকার নোটের বান্ডিলে মোট ৩,৪৮,৫০০ টাকা উদ্ধার হয়।
ট্রেন থেকে নামিয়ে তাকে রেল পুলিশ থানায় নিয়ে আসলে জেরা শুরু করেন অফিসাররা। পুলিশকে হুসেন জানিয়েছে, সে হোজাই থেকে এই ট্রেনে চেপেছিল। আসলে টাকাগুলি তার ভাইয়ের। কর্মসূ্ত্রে ভাই থাকে সৌদি আরবে। আসলে নোটিবন্দির সময় সে ছুটি না পাওয়ায় ভারতে আসতে পারছিল না। তাই এবার সে ছুটি পেয়েছে এবং তার নির্দেশে সে কলকাতার উদ্দেশে রওয়ানা হয়েছে। নির্দিষ্ট দিন ভাই কলকাতায় থাকবে। কলকাতায় টাকাগুলি তার হাতে তোলে দিলে সেখানকার রিজার্ভ ব্যাংক-এ এগুলি জমা দেওয়ার কথা।
তবে পুলিশ হুসেন আহমেদের জবানবন্দির ভিত্তিতেই প্রাথমিক তদন্ত শুরু করবে বলে জানানো হয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top