কয়েক ঘন্টার শিলাবৃষ্টিতে রাজ্যে ফসলের ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷ রাজ্যের বিভিন্ন স্থানে শনিবার শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে৷ এদিন দুপুর

শনিবার বিকালের শিলাবৃষ্টি৷ আগরতলায় তোলা নিজস্ব ছবি৷

সাড়ে তিনটা থেকে শুরু হয় শিলাবৃষ্টি৷ তাতে ফসলের ক্ষতি হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি স্থানে টিনের ঘরেরও ক্ষতি হয়েছে৷ জানা গেছে, গ্রীষ্মকালীন ফসলের বয়স এখন ৩০ থেকে ৪০ দিন হয়েছে৷ ফলে, এদিনের শিলাবৃষ্টিতে গ্রীষ্মকালীন ফসলের বিশেষভাবে ক্ষতি হয়েছে৷ গ্রামীণ এলাকায় এই ক্ষতির ফলে কৃষকরা মারাত্মক আর্থিক লোকসানের সম্মুখীন হবেন৷
এদিকে, রাজ্যের বিভিন্ন মহকুমায় এখনও শীতকালীন ফসল কিছু রয়ে গিয়েছে জমিতে৷ বিশেষ করে টমেটো, বাধা কফি এবং আলো৷ শিলাবৃষ্টির ফলে মারাত্মক ক্ষতি হয়েছে৷ এছাড়া কিছু কিছু এলাকায় তরমুজেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে প্রাপ্ত সংবাদে জানা গিয়েছে৷ আবহাওয়ার পূর্বাভাসে জানা গিয়েছে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে গোটা রাজ্যেই৷