News Flash

  • Home
  • Uncategorized
  • অসম-সহ সংলগ্ন রাজ্যগুলিতে বিধ্বংসী রূপ নিতে পারে ঝড়-তুফান, শংকা
Image

অসম-সহ সংলগ্ন রাজ্যগুলিতে বিধ্বংসী রূপ নিতে পারে ঝড়-তুফান, শংকা

গুয়াহাটি, ১৯ মার্চ, (হি.স.) : আগামী দু-একদিন অসম-সহ সংলগ্ন রাজ্যগুলিতে ঝড়-তুফান সঙ্গে শিলাবৃষ্টি আরও বিধ্বংসী রূপ নিতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর।
গুয়াহাটির আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র সূত্রের খবরে প্রকাশ, আগামী দু-একদিন রাজ্যের মরিগাঁও, শোণিতপুর, কারবি আংলং, গোলাঘাট, যোরহাট, লখিমপুর, ধেমাজি কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি, ধুবড়ি, বাকসা, কামরূপ, কামরূপ মহানগর ইত্যাদি জেলার ওপর প্রচণ্ড বেগে ঝড়-তুফান আসতে পারে। ঝড়-তুফান সঙ্গে শিলাবৃষ্টি স্পর্শ করতে পারে শিবাসাগর, তিনসুকিয়া, ডিমা হাসাও, বরপেটা, নলবাড়ি ইত্যাদি জেলাকে। তাছাড়া এর প্রভাব প্রতিবেশী মেঘালয় রাজ্যেও পড়তে পারে বলে আশংকা ব্যক্ত করেছে আবহাওয়া দফতর।
এদিকে, আবহাওয়া দফতরের এই শংকা-বার্তা পেয়ে অসম রাজ্য প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগে কী করণীয় বা কী করা উচিত নয় সে সম্পর্কে মোবাইলে এমএসএস পাঠিয়ে জনসাধারণকে সতর্ক করে দিচ্ছে।
এখানে উল্লেখ করা যেতে পারে, গত দুদিনের ঝড়োবৃষ্টি সঙ্গে বজ্রপাতের কবলে পড়ে গুয়াহাটি-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত তছনছ হয়ে গেছে। এতে এক ব্যক্তি মারা যাওয়ার পাশাপাশি তিনজন গুরুতরভাবে জখম হয়েছেন।
শুক্রবার রাত প্রায় দশটা নাগাদ প্রায় দেড় ঘণ্টা জুড়ে গুয়াহাটি-সহ অসমের বিভিন্ন জেলা যেমন মাজুলি, চরাইদেও, কোকরাঝাড়, বঙাইগাঁও, গোয়ালপাড়া, বরপেটা, কামরূপ গ্রামীণ, নলবাড়ি, বাকসা জেলার বিস্তীর্ণ অঞ্চল ব্যাপক ঝড় সঙ্গে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে। তীব্র ঘূর্ণিঝড়ে সংশ্লিষ্ট অঞ্চলগুলির গাছ-গাছালি উপড়ে ফেলে অসংখ্য মানুষের ঘরবাড়ি ভেঙে তছনছ হয়ে গেছে। মধ্য, নিম্ন ও উজান অসমের বিভিন্ন অঞ্চলের প্রায় হাজারখানেক বাড়িঘর নষ্ট হয়েছে বলে জানানো হয়েছে। জায়গায় জায়গায় বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ার পাশাপাশি বহু এলাকায় বৈদ্যুতিক তার ছিড়ে গেলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে বহু অঞ্চল। রাস্তায় গাছ পড়ে গিয়ে যোগাযোগ ব্যবস্থায়ও অচলবস্থার সৃষ্টি করেছে।
বাজ পড়ে মাজুলির জনৈক কৃষ্ণ দাস মারা গেছেন। তাছাড়া বাকসা জেলার শিলপাটায় দুজন এবং গুয়াহাটির নার্সারি এলাকায় রাজপথে চলন্ত এক বাইক আরোহীর ওপর গাছ পড়ে গেলে তিনিও আহত হয়েছেন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top