নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.) : বিজেপির জাতীয় মুখপাত্র শাইনা এনসিকে অশালীন মেসেজ পাঠানোর অভিযোগে একজনকে গ্রেফতার করল মুম্বইয়ের সাইবার অপরাধদমন শাখার গোয়েন্দারা| পুলিশ জানিয়েছে, জয়ন্ত কুমার সিং নামে ওই ব্যক্তি উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা| শাইনা জানিয়েছেন, নিজের সম্মানের খাতিরেই পুলিশের দ্বারস্থ হয়েছিলাম| এসব ক্ষেত্রে মহিলারা অস্বস্তিকর পরিস্থিতির শিকার হন|
শাইনার অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এবং আইটি আইনের ৬৭ ধারায় মামলা রুজু করা হয়েছে| শাইনা পুলিশকে জানিয়েছেন, হোয়াটসঅ্যাপ মারফত প্রচুর অশালীন মেসেজ পাঠানো হয়েছিল তাঁকে| সেই মোবাইল নম্বরটিও পুলিশকে জানিয়েছিলেন শাইনা|

