নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ৷৷ রাস্তার কাজে গিয়ে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন৷ জানা গেছে, পশ্চিমবঙ্গে সুন্দরবনের বাসিন্দা গোবিন্দ সামন্ত(৫০) নির্মাণকারী সংস্থার অধীন বুধবার এনআইটিতে রাস্তার পিচ ঢালাইয়ের কাজ করছিলেন৷ মেশিন দিয়ে ড্রামে গরম পিচ রাখা হচ্ছিল৷ হঠাৎ ড্রাম উল্টে তার শরীরে গরম পিচ পড়ে৷ তাতে তার শরীরের অনেকটাই পুড়ে গেছে৷ সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাকে রাণীর বাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান৷ কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন৷
2017-03-16

