News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অপরাধ দমনে বিশালগড়ে পুলিশের কড়া অভিযান, সন্দেহজনক যানবাহনের বিরুদ্ধে মাঠে প্রশাসন
Image

অপরাধ দমনে বিশালগড়ে পুলিশের কড়া অভিযান, সন্দেহজনক যানবাহনের বিরুদ্ধে মাঠে প্রশাসন

বিশালগড়, ৩০ মার্চ: অপরাধ দমনে আরও কঠোর অবস্থান নিল বিশালগড় থানার পুলিশ। এলাকাজুড়ে বেআইনি কার্যকলাপ সন্দেহজনক যানবাহন চলাচল এবং কালো গ্লাস লাগানো গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে বিশালগড় থানার পুলিশ প্রশাসন।

এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন থানার ওসি বিজয় দাস পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত তল্লাশি ও নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে কালো গ্লাস লাগানো গাড়ি ও সন্দেহজনক যানবাহনের উপর কড়া নজর রাখা হচ্ছে।

রাস্তায় রাস্তায় নাকা চেকিং, যানবাহন তল্লাশি এবং চালকদের কাগজপত্র যাচাই করা হচ্ছে ওসি বিজয় দাস জানান আইন ভঙ্গ করে কালো গ্লাস লাগিয়ে চলাচল করলে বা সন্দেহজনক কার্যকলাপে যুক্ত থাকলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। কালো গ্লাস দেখলেই এখন বিশালগড় থানার পুলিশের কড়া পদক্ষেপের মুখে পড়তে হবে।

অপরাধ দমনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। তাদের মতে, নিয়মিত তল্লাশি ও নজরদারি বাড়লে অপরাধ অনেকটাই কমবে এবং মানুষ আরও নিরাপদে চলাফেরা করতে পারবে।অপরাধ দমনে বিশালগড় থানার এই কড়া অভিযান এলাকাজুড়ে আইনশৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সচেতন মহল।

Releated Posts

রামচন্দ্রঘাটে মদবিরোধী অভিযান, ধ্বংস বিপুল পরিমাণ দেশীয় মদ তৈরির সামগ্রী

আগরতলা, ১৯ আগস্ট: অবৈধ দেশীয় মদ তৈরির বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল খোয়াই থানার পুলিশ। বুধবার খোয়াই…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

কলকাতায় স্থানান্তরের প্রয়োজন নেই, আগরতলাতেই সুস্থ বন্দি সারথি সরকার: মানবাধিকার কমিশনের পদক্ষেপ

আগরতলা, ১৯ আগস্ট: কারাবন্দি সাজাপ্রাপ্ত বন্দি সারথি সরকারকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর না করার বিষয়টি নিয়ে চলা প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

স্কুল থেকে ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত ষষ্ঠ শ্রেণির ছাত্র, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ১৯ আগস্ট: স্কুল থেকে বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত হয়েছে ষষ্ঠ শ্রেণির এক…

ByByReshmi Debnath Aug 19, 2026

জিবি হাসপাতাল থেকে চিকিৎসকের মোবাইল ও ল্যাপটপ চুরি, গ্রেফতার এক

আগরতলা, ১৯ আগস্ট: জিবি হাসপাতালের এজিএমসি অফিসের একটি কক্ষ থেকে চিকিৎসকের মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির ঘটনায় এক…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top