প্রণয়ের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর জখম যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ৷৷ প্রণয় সংক্রান্ত বিবাদের জেরে এক যুবককে তার তিন বন্ধু মিলে পিটিয়ে রক্তাক্ত করেছে৷ জানা গেছে, মধ্যপ্রতাপগড় এলাকার পঙ্কজ চক্রবর্তী(২৬) ঐ এলাকারই একটি মেয়ের  সাথে  প্রণয়কে ঘিরে দূর্গাপূজার সময় তিন বন্ধুর সাথে ঝগড়া হয়৷ এরপর থেকে তাদের মধ্যে কোন যোগাযোগ ছিল না৷ মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে আটটায় ঐ তিন বন্ধু মিলে তাকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে৷ বন্ধুদের হাতে মার খেয়ে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷ এই ঘটনায় লাল্টু ঘোষ(২৭), বুলু ঘোষ(২৫) এবং গোবিন্দ ঘোষ(১৮) ওরফে কালুর বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে৷ তাদের বিরুদ্ধে পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করা হয়েছে৷ কিন্তু কাউকেই গ্রেপ্তারের কোন সংবাদ নেই৷