News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুরের মুখ্যমন্ত্রী পদে বুধবার শপথ নিচ্ছেন সপার্ষদ বীরেন সিংহ
Image

মণিপুরের মুখ্যমন্ত্রী পদে বুধবার শপথ নিচ্ছেন সপার্ষদ বীরেন সিংহ

ইমফল (মণিপুর), ১৪ মার্চ, (হি.স.) : রাজ্যের ২৪ তম মুখ্যমন্ত্রী পদে তাঁর পারিষদদের সঙ্গে নিয়ে নংথমবাম বীরেন সিংহকে শপথ নিতে বলেছেন রাজ্যপাল ড. নাজমা হেপাতুল্লা। সেই অনুসারে আগামীকাল দুপুরের দিকে রাজভবনে মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রিপরিষদকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল।
এদিকে বিজেপির এক বিশ্বস্ত সূত্রের খবরে জানা গেছে, রাজ্যে প্রথম দলীয় সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সভাপতি অমিত শাহ, কেন্দ্রীয় ডোনার (ডেভেলপনেম্ট অব নর্থ-ইস্টার্ন রিজিওন) মন্ত্রী ড. জিতেন্দ্র সিং-সহ ইমফলে অবস্থানরত কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী পীযূষ গোয়েল, কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রী তথা মণিপুরে নির্বাচন পর্যবেক্ষক প্রকাশ জাভড়েকর, সাংসদ তথা উত্তর-পূর্বে দায়িত্বপ্রাপ্ত প্রহ্লাদ সিং প্যাটাল, অসমের মন্ত্রী তথা নেডা-র আহ্বায়ক ড. হিমন্তবিশ্ব শর্মা প্রমুখ দলের তাবড় নেতৃবৃন্দ।
এদিকে, সাংবাদিকদের মুখোমুখি হলে মণিপুরের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নংথমবাম বীরেন সিংহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দলের সভাপতি অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রীবর্গ, অসমের মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা-সহ দলীয় শীর্ষ থেকে বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের প্রতি তাঁর আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য পেশ করেন। বলেন, রাজ্যের বিধ্বস্ত সুশাসন ফেরাতে যত্নশীল হওয়ার পাশাপাশি মণিপুরের যাবতীয় সমস্যা সমাধানে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের পরামর্শ মাথায় নিয়ে এগিয়ে যাবেন তিনি। যে আশায় মানুষ বিজেপি-র ওপর ভরসা করে দুর্নীতিগ্রস্ত কংগ্রেস সরকারকে বিদায় দিয়েছেন, সে আশা ও আকাঙ্ক্ষা পূরণে অগ্রাধিকারের ভিত্তিতে কাজে নেমে ঝাঁপাবেন বীরেনবাবু।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top