News Flash

  • Home
  • Uncategorized
  • গোয়ার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মনোহর পারিক্কর, অভিনন্দন প্রধানমন্ত্রীর
Image

গোয়ার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মনোহর পারিক্কর, অভিনন্দন প্রধানমন্ত্রীর

পানাজি, ১৪ মার্চ (হি.স.) : গোয়ার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মনোহর পারিক্কর| মঙ্গলবার পানাজি রাজভবনে এক অনুষ্ঠানে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল মৃদুলা সিনহা| এনিয়ে মনোহর পারিক্কর গোয়ায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন| এদিনের এই পথ গ্রহণ অনুষ্ঠানে বিজেপির পক্ষে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি ও ভেঙ্কাইয়া নাইডুসহ শীর্ষ নেতারা| শপথ গ্রহণের পর নয়া মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানান| এদিন মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করসহ আটজন শপথ নিয়েছেন| এদের মধ্যে বিজেপির দুজন, মহারাষ্ট্রওয়াড়ি গোমন্তক পার্টির দুজন, গোয়া ফরওয়ার্ডের দুজন ও নির্দলের দুজন শপথ নিয়েছেন| এঁরা হলেন মহারাষ্ট্রওয়াড়ি গোমন্তক পার্টির সুদিন ধাউলিকার ও মনোহর অজগাঙ্কার| গোয়া ফরওয়ার্ডের বিজয় সরদেশাই ও জয়েশ সালগাঁওকার| নির্দলের পক্ষে গোবিন্দ গাওরে ও রোহন খোঁটে| এছাড়া বিজেপির পক্ষে শপথ নিয়েছেন মোবিন গুডিনহো ও পান্ডুরংমন্ডেকর|
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মনোহর পারিক্কর সাংবাদিকদের বলেন, গোয়ার নতুন সরকার গোয়াবাসীর সমস্যা সমাধানের জন্য পাশে থাকবে| তবে একদিনে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়| তিনি দাবি করেন, কংগ্রেসের বিধায়করা ছাড়া বাকি সব জয়ী বিধায়করা বিজেপিকে সমর্থন দিতে সম্মত রয়েছেন| এক প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, যদি কংগ্রেসের কাছে সবার সমর্থন থাকত, তাহলে কেন সরকার গড়ার জন্য রাজ্যপালের কাছে আবেদন জানায়নি|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top