তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন সুরজিৎ দত্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস সভাপতি সুরজিৎ দত্ত শুক্রবার বিজেপিতে যোগ দিয়েছেন৷ বিজেপির প্রতিবাদ মহাসমাবেশের মঞ্চে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল৷ এদিকে, ত্রিপুরার উপজাতি এলাকার সর্ববৃহৎ সামাজিক সংগঠন জমাতিয়া হদা’র রাজ্য সম্পাদক রামপদ জমাতিয়াও এদিন, বিজেপিতে যোগ দিয়েছেন৷