News Flash

  • Home
  • Uncategorized
  • বিচারপতি কারনানের বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা, নির্দেশ শীর্ষ আদালতের

বিচারপতি কারনানের বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা, নির্দেশ শীর্ষ আদালতের

নয়াদিল্লি ও কলকাতা, ১০ মার্চ (হি.স.): আদালত অবমাননার দায়ে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হল কলকাতা হাইকোর্টের বিচারপতি সি এস কারনানের বিরুদ্ধে| আদালত অবমাননার দায়ে সশরীরে সুপ্রিম কোর্টে হাজির হওয়ার কথা ছিল কারনানের| কিন্তু, তিনি শীর্ষ আদালতে হাজির হননি| এরপরই শুক্রবার কারনানের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল সর্বোচ্চ আদালতের ৭ বিচারপতির বেঞ্চ| বেঞ্চের নেতৃত্বে ছিলেন প্রধান বিচারপতি জে এস খেহার| এছাড়াও ছিলেন বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি জে চেলামেশ্বর, বিচারপতি রঞ্জন গগোই, বিচারপতি মদন বি লকুর, বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ ও বিচারপতি কুরিয়ান জোযেফ|
পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি-কে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আগামী ৩১ মার্চ কারনানকে সুপ্রিম কোর্টে হাজির করতে হবে| আদালত অবমাননার দায়ে বিচারপতি কারনানকে ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড দিয়ে জামিন নিতে হবে বলেও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত| স্বাধীন ভারতে এর আগে কর্মরত কোনও বিচারপতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার নজির নেই| তবে বিচারপতি কারনানের বিরুদ্ধে জারি করা পরোয়ানা জামিনযোগ্য|
মাদ্রাজ হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্টে নিজের বদলির আদেশ স্থগিত করে শিরোনামে এসেছিলেন বিচারপতি কারনান| বিচারবিভাগে দুর্নীতি নিয়ে চিঠির প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে একটি আদালত অবমাননার মামলা দায়ের করে শীর্ষ আদালত| সেই মামলাতেই প্রধান বিচারপতির বেঞ্চ বিচারপতি কারনানকে আদালতে তলব করে| তার জবাবে বিচারবিভাগে জাতপাতের বিদ্বেষের অভিযোগ এনে সুপ্রিম কোর্টকে বিস্ফোরক চিঠি লেখেন কারনান| শীর্ষ আদালতের রেজিস্ট্রার জেনারেলকে লেখা চিঠিতে বিচারপতি কারনানের আর্জি ছিল, বর্তমান প্রধান বিচারপতির অবসরের পর যেন তাঁর বিরুদ্ধে হওয়া আদালত অবমাননার বিচার করা হয়| প্রয়োজন হলে বিষয়টি সংসদে পাঠানো হোক| সেই মামলাতেই গত ৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট বিচারপতি কারনানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি তাঁকে কলকাতা হাইকোর্টের বিচার এবং প্রশাসনিক কাজ থেকে সরিয়ে দেয়| বিচারপতি কারনানের জিম্মায় থাকা বিচার ও প্রশাসনিক বিষয়ের সব ফাইল কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে পাঠিয়ে দেওয়ারও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট| সে দিন তিনি হাজির না হওয়ায় ১৩ ফেব্রুয়ারি ফের তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়| সে দিনও তিনি হাজির হননি| এর পরই এ দিন তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হল|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top