News Flash

  • Home
  • Uncategorized
  • আবারও কলঙ্কিত জি বি হাসপাতাল, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, সন্তান বদলের অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা
Image

আবারও কলঙ্কিত জি বি হাসপাতাল, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, সন্তান বদলের অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ৷৷ ফের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে জিবি হাসপাতালের বিরুদ্ধে৷ মঙ্গলবার বিকেল সাড়ে চারটা নাগাদ দুর্ঘটনায় গুরুতর আহত এক মহিলাকে ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ এনেছেন মৃতার স্বামী৷ এই ঘটনায় হাসপাতালে উত্তেজনা দেখা দিয়েছিল৷ মৃতার স্বামী জানিয়েছেন, কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগে থানায় মামলা দায়ের করবেন৷
জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আমতলী থেকে সেকেরকোটে নিজ বাড়িতে যাওয়ার সময় বাইক থেকে ছিটকে পড়ে যান প্রদীপ দেবনাথের স্ত্রী গীতারানি দেবনাথ(৩৭)৷ এই ঘটনায় তিনি মাথায় গুরুতর আঘাত পান৷ সঙ্গে সঙ্গে তাকে জিবি হাসপাতালে ভর্তি করানো হয়৷ কিন্তু তখন তিনি অজ্ঞান অবস্থায় ছিলেন৷ ঐ মহিলার স্বামী কর্তব্যরত চিকিৎসকদের সিটিস্ক্যান করানোর জন্য অনুরোধ জানান৷ কিন্তু চিকিৎসকরা এখনই সিটিস্ক্যানের প্রয়োজন নেই বলে পরদিন সকালে এই পরীক্ষাটি করা হবে জানিয়ে দেন৷ তাতে, ঐ মহিলার স্বামী তার স্ত্রীকে হাসপাতাল থেকে অন্যত্র রেফার করার জন্য চিকিৎসকদের বলেন৷ কিন্তু তখন রেফার করা যাবে না বলে চিকিৎসকরা জানিয়ে দেন৷
আজ সকালে ফের স্ত্রীকে অন্যত্র রেফার করার জন্য প্রদীপ দেবনাথ চিকিৎসকদের কাছে আর্জি জানান৷ কিন্তু চিকিৎসকরা তাতেও রাজি হননি৷ দুপুর নাগাদ অনেক জোরাজুরির পর চিকিৎসকরা ঐ মহিলাকে আইএলএস হাসপাতালে রেফার করতে রাজি হন৷ কিন্তু আইএলএসের প্রতি আস্থা না থাকায় চিকিৎসকদের অন্যত্র রেফার করার জন্য বলেন প্রদীপবাবু৷ এরই মধ্যে রোগীর অবস্থা আরো বিগড়ে যায়৷ প্রদীপবাবু জানিয়েছেন, বিকাল সাড়ে চারটা নাগাদ তার স্ত্রীকে একটি ইঞ্জেকশন দেওয়া হয়৷ সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়৷ এই ঘটনায় হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়৷ প্রদীপবাবুর অভিযোগ, চিকিৎসকদের গাফিলতির কারণেই তার স্ত্রীর মৃত্যু হয়েছে৷ সঠিক সময়ে সঠিক চিকিৎসা শুরু হলে তার স্ত্রীর মৃত্যু হত না৷ এদিন তিনি জানিয়েছেন, কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবেন৷ প্রসঙ্গত, প্রায়শই জি বি হাসপাতালে ভুল চিকিৎসা কিংবা চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠছে৷ রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যেখানে প্রধান রেফারেল হাসপাতাল হিসেবে জি বি রয়েছে৷ সেখানে এই ধরনে ঘটনা হাসপাতালকে কলঙ্কিত করছে৷
সন্তান বদলের অভিযোগ উঠেছে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালের বিরুদ্ধে৷ অভিযোগে জানা গেছে, উদয়পুর কাকড়াবন এলাকার বাসিন্দা সহদেব মোদক ও বুল্টি মোদকের পুত্র সন্তান বদল করা হয়েছে৷ পুত্র সন্তান জন্ম নিলেও তাদের হাতে কন্যা সন্তান তুলে দেওয়া হয়েছে৷ হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, কন্যা সন্তান জন্ম নেওয়ায় তারা সে সন্তান নিতে চাইছেন না৷ তাই এই অভিযোগ এনেছেন৷
জানা গেছে, প্রসব যন্ত্রণায় কাতর বুল্টি মোদককে(২৮) তার স্বামী সহদেব মোদক সোমবার মধ্যরাতে উদয়পুর ত্রিপুরাসুন্দরী জেলা হাসপাতালে ভর্তি করেন৷ চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে জিবিতে স্থানান্তর করেন৷ ভোর চারটে নাগাদ তাকে জিবি হাসপাতালে ভর্তি করানো হয়৷ সকাল এগারটা দশমিনিটে তিনি সন্তানের জন্ম দেন৷ সহদেব মোদক অভিযোগ এনে জানিয়েছেন, সন্তান জন্ম হওয়ার পর প্রথমে তাদের জানানো হয়েছিল পুত্র সন্তানের জন্ম হয়েছে৷ কিন্তু কিছুক্ষণ বাদে এসে জানানো হয় তাদের কন্যা সন্তানের জন্ম হয়েছে৷ তাদের অভিযোগ, ঐ সময়ে একটিমাত্র প্রসব হয়েছে৷ ফলে, তারা নিশ্চিত তাদের সন্তান বদল করা হয়েছে৷ এই নিয়েই হাসপাতালে সাময়িক উত্তেজনা দেখা দিয়েছিল৷ বেসরকারি নিরাপত্তা কর্মী এবং হাসপাতাল কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়৷ এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, নবজাতক বদলের অভিযোগ এখনো প্রমাণিত হয়নি৷ তাদের দাবি, কন্যা সন্তানের জন্ম হওয়ায় তারা সন্তান গ্রহণ না করার চেষ্টা করছেন৷ এজন্যই সন্তান বদলের অভিযোগ এনেছেন৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top