ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা আগামী ২৬ মে অনুষ্ঠিত হচ্ছে। ওইদিন বেলা ১০টায় সিটি সেন্টারস্থিত এস এস আর বলাকা সিনেমা হল, তৃতীয় তল-এ আয়োজিত এই বৈঠকে গত বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্তসমূহ অনুমোদনের পাশাপাশি সাধারণ সম্পাদক কর্তৃক পেশ করা বার্ষিক প্রতিবেদন আলোচনান্তে গ্রহণ করা হবে। কোষাধ্যক্ষের অডিট রিপোর্ট আলোচনার মাধ্যমে অনুমোদন করা হবে। এছাড়া, চলতি বছরের জন্য অডিটর নিয়োগের বিষয়ে নিয়েও আলোচনা হবে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সকল সদস্যদের বার্ষিক সাধারণ সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য সাধারণ সম্পাদক অমিত চৌধুরী এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছেন।

ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারন সভা ২৬শে
Tags:
Releated Posts
গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া
গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…
ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত
ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…


















