বিহারের চম্পারণে বিধ্বংসী আগুন, ভস্মীভূত প্রায় ৫০০টি কুঁড়েঘর

মোতিহারি, ৭ মার্চ (হি.স.): বিহারের চম্পারণ জেলায় বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল প্রায় ৫০০টি কুঁড়েঘর| মঙ্গলবার অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে চম্পারণ জেলার পশ্চিমী সুন্দরপুর পঞ্চায়েত এলাকায়| ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) মুন্দ্রিকা প্রসাদ জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই| তবে, আগুনের লেলিহান শিখায় প্রায় ৫০০টি কুঁড়েঘর ভস্মীভূত হয়ে গিয়েছে|
ডিএসপি জানিয়েছেন, মঙ্গলবার সুন্দরপুর পঞ্চায়েত এলাকায় প্রথমে একটি কুঁড়েঘরের রান্নাঘরে আগুন লাগে| প্রবল হাওয়ার কারণে পাশ্ববর্তী ঘরগুলিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে| স্থানীয় বাসিন্দাদের দাবি, আগুনের তেজে প্রায় ৫০০টি কুঁড়েঘর ভস্মীভূত হয়ে গিয়েছে| দমকলের ৩ টি ইঞ্জিনের চেষ্টায় দীর্ঘক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে| আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে|