News Flash

  • Home
  • Uncategorized
  • গত তিন বছরে ২৫২ জন কৃষক আত্মহত্যা করেছে ছত্তিশগড়ে, বিধানসভায় জানাল সরকার
Image

গত তিন বছরে ২৫২ জন কৃষক আত্মহত্যা করেছে ছত্তিশগড়ে, বিধানসভায় জানাল সরকার

রায়পুর, ৭ মার্চ (হি.স.): গত তিন বছরে ছত্তিশগড়ে ২৫২ জন কৃষক আত্মহত্যা করেছেন | রাজ্য বিধানসভার অধিবেশনে একথা স্বীকার করেছে রাজ্যসরকার | বিধানসভায় কংগ্রেস বিধায়ক অমরজী ভাগাতের করা প্রশ্নের জবাবে ছত্তিশগড়ের বিজেপি সরকারের রাজস্বমন্ত্রী প্রেমপ্রকাশ পাণ্ডে জানান, ছত্তিশগড়ে জানুয়ারি ২০১৪ থেকে ডিসেম্বর ২০১৬ পর‌্যন্ত ২৫২ জন কৃষক আত্মহত্যা করেন| এর মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে রাজ্যের সুজাপুর জেলায় | সেখানে আত্মঘাতী হয়েছেন ৯৪জন কৃষক| এরপর আছে কবীরধাম (৪৫জন) , বমেতারা (৩৩ জন), রায়গড় (২০ জন), রাজনন্দগাঁও (১৭জন), জাঞ্জগীরচম্পা ( ১১জন) , বালদ (৯ জন) এবং রায়পুরে ৮ জন কৃষকের মৃতু্য হয়েছে বলে বিধানসভায় জানান রাজস্বমন্ত্রী| ইতিমধ্য ছত্তিশগড় সরকার ১৭ জন কৃষকের পরিবারকে আর্থিক ভাবে সাহায্য করেছে বলে দাবি প্রেমপ্রকাশের| এরপরই রাজ্যের বিরোধী শিবির সরকারে পক্ষথেকে লিখিত ভাবে জানতে চেয়েছেন কেন মৃতু্য হয়েছে এই কৃষকদের|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top