প্রেমিকার বাড়িতে গিয়ে প্রকাশ্যে বিষপানে আত্মঘাতী ব্যর্থ প্রেমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ প্রেমিকার বাড়িতে গিয়ে বিষপানে আত্মহত্যা করল প্রেমিক৷ ঘটনাটি ঘটেছে বিশালগড়ের দুর্গানগর কদমতলীতে৷ মৃত যুবকের নাম সফিকুল ইসলাম (১৯)৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷  সংবাদে প্রকাশ, সফিকুল এলাকারই সোমা আখতার (১৭) নামে এক যুবতীর সাথে প্রণয়ের সম্পর্ক গড়ে তুলে মাস ছয়েক আগে৷ দুজনের সম্পর্ক মেনে নিতে পারেনি সোমার পরিবারের লোকজন৷ কিছুদিন আগে সোমার অভিভাবকরা সফিকুলের বাড়িতে গিয়ে তাকে মারধর করে এবং শাসিয়ে আসনে যাতে সোমার সাথে আর কোন ধরনের সম্পর্ক না রাখে৷ এই ঘটনার পর প্রায় কুড়ি দিন যাবৎ সোমার সাথে আর কোন সম্পর্ক রাখেনি৷ আবার গত কয়েকদিন ধরে সোমা ও সফিকুলের মধ্যে কথাবার্তা হত৷ জানা গিয়েছে, সোমাকেও তার বাড়ির লোকজন সফিকুলের সাথে কোন ধরনের যোগাযোগ না করার জন্য বলে৷ প্রেমিকার কাছ থেকে তেমন কোন সাড়া না পেয়ে সোমবার সকালে সফিকুল ব্যতিব্যস্ত হয়ে উঠে৷ সে সেমাবার সকালে সোমার বাড়িতে যায়৷ গিয়ে সোমা ও তার পরিবারের সদস্যদের সামনে বিষপান করে৷ শরীরে বিষক্রিয়া হতেই প্রেমিকার বাড়িতেই মাটিতে লুটিয়ে পড়ে সফিকুল৷ সঙ্গে সঙ্গেই সোমার বাড়ির লোকজন খবর দেয় সফিকুলের বাড়িতে৷ এলাকার লোকজন সফিকুলকে উদ্ধার করে সঙ্গে সঙ্গেই নিয়ে যায় বিশালগড় হাসপাতালে৷ তার অবস্থা সঙ্কটজনক হওয়ায় জি বি হাসপাতালে রেফার করা হয়৷ জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল তিনটায় সফিকুল মারা গিয়েছে৷ এই ব্যাপারে বিশালগড় থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে৷ তদন্ত করছে পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷