সিডনি, ৬ মার্চ (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউগিনি| রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৫| ভূকম্পনের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| জারি করা হয়নি সুনামি সতর্কতা| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকালে ৬.৫ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোরেসবি থেকে ৪৫০ কিলোমিটার উত্তর-পূর্বে নিউ ব্রিটেন দ্বীপের দক্ষিণ উপকূলে, ভূপৃষ্ঠের ২৮ কিলোমিটার গভীরে|
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, সমস্ত তথ্যের উপর ভিত্তি করে বলা যায়, ভূকম্পনের জেরে কোনওরকম সুনামির সম্ভাবনা নেই| উল্লেখ্য, বিসমার্ক দ্বীপমালার বৃহত্তম দ্বীপ হল নিউ ব্রিটেন|
পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূকম্পন, কম্পাঙ্ক ৬.৫
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















