নয়াদিল্লি, ৫ মার্চ ( হি.স.) : সম্পূর্ণ নিরাপদেই রয়েছে আধার বায়োমেট্রিক তথ্য । কোনওভাবেই আধার-তথ্যের অপব্যবহার করা হচ্ছে না । আধার-নিয়ন্ত্রক কেন্দ্রশাসিত সংস্থা- ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই)-এর তরফে রবিবার জানানো হয়েছে, আধারের বায়োমেট্রিক্স প্রমাণের কোনওপ্রকার অপব্যবহার হয়নি। সংস্থার দাবি, গত পাঁচ বছরে ৪০০ কোটি আধার-নির্ভর লেনদেন করা হয়েছে। এখনও পর্যন্ত কারও পরিচয়-চুরি বা আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা নেই।বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি ইউআইএআইয়ের। সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়েছিল, আধারের বায়োমেট্রিক ইনফরমেশন ব্যবহার করে ব্যাঙ্ক থেকে টাকা লোপাট করা হচ্ছে। পুরো খবরই ভুয়ো বলে দাবি করা হয়েছে। প্রত্যেক নাগরিকে আধার ইনফরমেশন নিরাপদেই রয়েছে বলে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকার বিভিন্ন সরকারি কাজে আধার কার্ড বাধ্যতামূলক করেছে। বিশেষ করে ব্যাঙ্কে আধার নম্বর জরুরি বলে জানানো হয়েছে। কিন্তু তার পরেই খবর আসতে শুরু করে কয়েকটি ব্যাঙ্কে গ্রাহকদের আধার নম্বর ব্যবহার করে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া নেওয়া হচ্ছে। এই খবর বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি ইউআইএআইয়ের। নাগরিকদের আধার আরও নিরাপদ করতে যে যন্ত্রটি ব্যবহার করা হয় তার রেজিস্ট্রেশন একমাত্র ইউআইএআইয়েরই। ইউআইডিএআই-এর দাবি, বর্তমানে যত সিস্টেম রয়েছে, তার তুলনায় আধারের নিরাপত্তা-ব্যবস্থা অনেকটাই উন্নত। আরও বলা হয়েছে, কোনও ধরনের অপব্যবহার বা পরিচয়-চুরির ঘটনা ঘটলে, সিস্টেম নিজে থেকে যথাযথ ব্যবস্থা নিতে সক্ষম
2017-03-05
