জম্মু, ১ মার্চ (হি.স.): ভূমিধসের কারণে ৱুধবার সকালেও অবরুদ্ধ থাকল জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক| ফলস্বরূপ উপত্যকার সঙ্গে গোটা দেশের সংযোগকারী সড়কে দাঁড়িয়ে থাকল অসংখ্য যানবাহন| ট্রাফিক বিভাগের পদস্থ এক কর্তা জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের কারণে রাস্তার একটি অংশ ধসে গিয়েছে| মূলত ভূমিধসের কারণেই অবরুদ্ধ জাতীয় সড়ক| যুদ্ধকালীন তত্পরতায় চলছে রাস্তা পরিষ্কারের কাজ|
এদিকে, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া-র আধিকারিকরা জানিয়েছেন, মার্চ মাস থেকেই খুলে দেওয়া হবে ৯.৫ কিলোমিটার লম্বা নাশরি-চেনানি সুড়ঙ্গ|
2017-03-01
