News Flash

  • Home
  • Uncategorized
  • বাজেটে হতাশ হলেন জনগণ, দাবি রাজ্যের অর্থমন্ত্রী ও পরিবহণমন্ত্রীর
Image

বাজেটে হতাশ হলেন জনগণ, দাবি রাজ্যের অর্থমন্ত্রী ও পরিবহণমন্ত্রীর

rupeeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারি৷৷ সাধারণ বাজেটের কড়া সমালোচনা করলেন রাজ্যের অর্থমন্ত্রী ভানুলাল সাহা এবং পরিবহনমন্ত্রী মানিক দে৷ বুধবার সাধারণ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ এই বাজেটেই একত্রে ছিল রেল বাজেটও৷ বৃহস্পতিবার মহাকরণে অর্থমন্ত্রী ভানুলাল সাহার কটাক্ষ, কেন্দ্রীয় সরকার তাদের দৃষ্টিভঙ্গী অনুযায়ী বাজেট পেশ করেছেন৷ কারণ তিনি মনে করেন, এই বাজেটে সাধারণ মানুষ কোনভাবেই উপকৃত হবেন না৷ বরং যারা অত্যাধিক আশা করেছিলেন তারা হতাশ হয়েছেন৷ একইভাবে পরিবহনমন্ত্রী মানিক দে’র মতে, এবছর রেলের আলাদা কোন অস্তিত্ব রইল না৷ বরং বাজেটে ভাড়া না বাড়ালেও ঘুরপথে ভাড়া বৃদ্ধির পথ খোলা রাখল কেন্দ্রীয় সরকার৷
এদিন, অর্থমন্ত্রী বলেন বাজেটে রেগার টাকা বাড়ানো হয়েছে৷ কিন্তু সংশোধিত বাজেটে বাড়তে চলেছে রেগা শ্রমিকদের মজুরি৷ তাতে, যে টাকা বাড়ানো হয়েছে সে টাকায় কোন ভাবেই পোষাবে না৷ অর্থমন্ত্রীর যুক্তি, রেগা শ্রমিকদের মজুরি বৃদ্ধির সাথে সাথেই কমবে শ্রমদিবস৷ কৃষি ক্ষেত্রেও তেমন কোন উপকৃত হবেন না কৃষকরা৷ গতবছরের তুলনায় এবছর বাজেটে কৃষিক্ষেত্রে বরাদ্দ কম রাখা হয়েছে৷ ঋণ দেওয়ার ক্ষেত্রে যে সুযোগের কথা বলা হয়েছে বাজেটে আদৌ কৃষকরা তাতে কতটা উপকৃত হবেন সেটা সময় এলেই বোঝা যাবে৷ শিক্ষাক্ষেত্রেও গতবছরের তুলনায় এবছর বরাদ্দ কমেছে৷ শুধুমাত্র যারা প্রত্যক্ষ কর দেন তাদের জন্য সামান্য কিছু রাখা হয়েছে বাজেটে৷ তিনি এও বলেন, উত্তরপূর্বাঞ্চল এবছরের বাজেটে খুব একটা উপকৃত হবে না৷ তাই যারা আশা করেছিলেন বাজেট থেকে অনেক কিছু পাবেন বলে তারা হতাশ হয়েছেন৷
এদিকে, পরিবহনমন্ত্রী মানিক দে বলেন, রেল খাতে ১০ হাজার কোটি টাকা কিছুই না৷ বরং রেগুলেটরি কমিশন গঠন করে আগামীদিনে সময়ে সময়ে ভাড়া বৃদ্ধির পথ খুলে দিল কেন্দ্রীয় সরকার৷ বাজেটে ভাড়া বাড়ানো না হলেও আগামীদিনে রেগুলেটরি কমিশনের সুপারিশে বাড়বে ভাড়া৷ এদিন তিনি আরো বলেন, রেল তিন ভাগে বিভক্ত করা হয়েছে৷ কিছু কিছু সেক্টর বেসরকারি করণের পথে এগিয়েছে৷ নিরাপত্তার বিষয়টিও বেসরকারি হাতে দিচ্ছে কেন্দ্র৷ কিন্তু তাতে, কতটা লাভ হবে তা ধারণা করা যাচ্ছে না৷ তাছাড়া এবছর বাজেটে নতুন কোন রেলের ঘোষণাও নেই৷ সব মিলিয়ে এবছর রেলের আলাদা কোন অস্তিত্বই রইল না৷ এদিন তিনি আরো বলেন, নোট বাতিলের সিদ্ধান্তে যে চারটি মূল বিষয় ছিল তা কৌশলে এড়িয়ে গেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ বাজেট ভাষণে দূর্নীতি, কালোটাকা, সন্ত্রাসবাদ এবং জাল নোট নিয়ে একটি শব্দও খরচ করেনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷
তিনি বলেন, ধারণা করেছিলাম দিল্লি এবং কলকাতা পর্যন্ত রাজ্য থেকে ট্রেনের সংখ্যা বাড়বে৷ উত্তরভারত অভিমুখে যাত্রা করার জন্য ট্রেন মিলবে৷ কিন্তু তার কোনটাই বাজেটে উল্লেখ না থাকায় খুবই হতাশ হয়েছেন বলে এদিন পরিবহনমন্ত্রী জানিয়েছেন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top