News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতকেও ট্রাম্পের অভিবাসন নীতিকে মেনে চলতে পরামর্শ সাংসদ যোগী আদিত্যনােথর

ভারতকেও ট্রাম্পের অভিবাসন নীতিকে মেনে চলতে পরামর্শ সাংসদ যোগী আদিত্যনােথর

yogi adityanathলখনউ, ৩১ জানুয়ারি (হি.স.) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতিকে প্রশংসা করার পাশাপাশি ভারতকেও তাঁর শরণার্থী নীতি মেনে চলতে পরামর্শ দিলেন বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথ| তিনি বলেন, সন্ত্রাসের কবল থেকে দেশকে উদ্ধার করতে হলে, ট্রাম্পের মতো ভারতও শরণার্থী গ্রহণ বন্ধ করুক|
সারা দুনিয়ায় যখন এনিয়ে বিতর্ক, তখন বরাবরের মতো এক্কেবারে উল্টো রাস্তায় হাঁটলেন বিজেপির এই সাংসদ| উত্তরপ্রদেশে আসন্ বিধানসভা ভোটের প্রচারে সম্প্রতি উত্তরপ্রদেশের ৱুলন্দশহরে এক জনসভায় যোগী আদিত্যনাথ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে ভারতকেও তাঁর শরণার্থী নীতি মেনে চলতে পরামর্শ দিলেন| তিনি বলেন, সন্ত্রাসের কবল থেকে দেশকে উদ্ধার করতে হলে, ট্রাম্পের মতো ভারতও শরণার্থী গ্রহণ বন্ধ করুক| নইলে পশ্চিম উত্তরপ্রদেশে ১৯৯০ সালে কাশ্মীরের ঘটনার পুনারাবৃত্তি হতে সময় লাগবে না| কাশ্মীরি পণ্ডিতদের জোর করে উপত্যকা থেকে বের করে দেওয়া হয়েছিল| সেখানে আমাদের জোর কাটেনি| তবে উত্তরপ্রদেশকে দ্বিতীয় কাশ্মীর হতে দেবে না বিজেপি|
গোরখপুরের সাংসদ আদিত্যনাথের দাবি, উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর, বাঘপত, মেরঠ এবং গাজিয়াবাদের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক| সমাজবাদী পার্টি এবং মায়াবতীর বসপার জন্যই এমন সম্ভব হয়েছে| এখনই ট্রাম্পের নীতি অনুসরণ না করলে, পরে রোখা যাবে না| ২০১৩ সালের পর থেকে লাগাতার হেনস্থার জেরে তিনশোরও বেশি হিন্দু পরিবার মুসলিম অধু্যষিত কৈরানা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে বলে গত বছর সংসদে অভিযোগ তুলেছিলেন বিজেপির হুকুমং সিং| সপা এবং বসপা দুপক্ষই অভিযোগ অস্বীকার করে| রাজ্যবাসীর মধ্যে বিভাজন সৃষ্টির জন্য ভুয়ো অভিযোগ তোলা হচ্ছে বলা দাবি করে তারা| উত্তরপ্রদেশে ভোট প্রচারে গিয়ে মুসলিমদের বিরুদ্ধেও মন্তব্য করেন বলে ইতিমধ্যেই আদিত্যনাথের বিরুদ্ধে প্রচার শুরু হয়েছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top