News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়ায় ফের নাইজেরিয়ান যুবক, তিন মাসে আটক দশজন
Image

বিলোনীয়ায় ফের নাইজেরিয়ান যুবক, তিন মাসে আটক দশজন

handcuffনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারী৷৷ ফের নাইজেরিয়ান যুবক আটক বিলোনীয়ায়৷ পালিয়ে গিয়েছে আরও দুই যুবক৷ বিলোনীয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় ঐ যুবককে আটক করা হয়েছে৷ প্রথমে বিএসএফ জওয়ানরা তাকে আটক করে৷ পরবর্তী সময়ে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে ঐ যুবককে বিএসএফ কর্তৃপক্ষ৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে তিন যুবককে সন্দেহজনক অবস্থায় সীমান্ত এলাকায় ঘোরাফেরা করতে দেখেন বিএসএফ জওয়ানরা৷ সীমান্তের কাঁটাতারের বেড়ার খুব কাছে ঐ তিন যুবক ঘোরাফেরা করছিল৷ বিএসএফ জওয়ানরা তখন ঐ এলাকায় টহলরত ছিল৷ তিন যুবকের সন্দেহজনকা অবস্থায় ঘোরাফেরা করতে দেখে বিএসএফ জওয়ানরা তাদের আটক করতে গেলে তিনজনের মধ্যে দুই যুবক পালিয়ে গিয়েছে৷ এক যুবককে আটক করতে সমর্থ হয়েছে৷ তাকে বিএসএফ জওয়াররা পুলিশের হাতে দিয়েছে৷ পুলিশ ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করেছে৷ ধৃত যুবক জানিয়েছে সে কলকাতার একটি সংস্থার হয়ে ফুটবল খেলতে এসেছিল৷ কলকাতা থেকে সে সড়ক পথে আগরতলায় এসেছে এবং বাংলাদেশে যাওয়ার চেষ্টা করেছিল৷ পুলিশ জানিয়েছে তার কাছ থেকে কোন পাসপোর্ট পাওয়া যায়নি৷ এই ব্যাপারে বিলোনীয়া থানার পুলিশ একটি মামলা নিয়েছে৷ অন্য দুই যুবককে ধরার জন্য তৎপর রয়েছে পুলিশ৷ প্রসঙ্গত, গত তিন মাসে বিলোনীয়ার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে দশ জন নাইজেরিয়ান যুবককে আটক করা হয়েছে৷ হঠাৎ করে সীমান্ত শহর বিলোনীয়ায় নাইজেরিয়ান যুবকদের অনুপ্রবেশ ঘিরে বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top