নয়াদিল্লি, ৩০ জানুয়ারি (হি.স.) : নিঃশর্ত ক্ষমা না চাইলে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না ভারত| ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে পাকিস্তানের খেলোয়াড়দের অভব্য আচরণের জন্য পাকিস্তানকে লিখিতভােব নিঃশর্ত ক্ষমা চাইতে হবে নইলে তাদের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলা হবে না | পাক হকি ফেডারেশনের সচিব শাহবাজ আহমেদের অভিযোগের জবাবে এই বার্তাই দিয়েছে হকি ইন্ডিয়া|
ভুবনেশ্বরে সেই ম্যাচে ভারতের বিরুদ্ধে জয় পাওয়ার পর পাকিস্তানের খেলোয়াড়রা জার্সি খুলে ফেলে দর্শকদের উদ্দেশে অশ্লীল অঙ্গভঙ্গি করেন| কিছুদিন আগে শাহবাজ বলেছিলেন, সেই ঘটনার জন্যই জুনিয়র হকি বিশ্বকাপে পাকিস্তানকে যোগ দিতে দেওয়া হয়নি| সেই অভিযোগ উড়িয়ে দিয়ে হকি ইন্ডিয়া বলেছে, জুনিয়র হকি বিশ্বকাপের ৬০ দিন আগে ভিসার আবেদন করেনি পাক হকি ফেডারেশন| আন্তর্জাতিক হকি ফেডারেশন বারবার মনে করিয়ে দিলেও, তাদের টনক নড়েনি| সেই কারণেই জুনিয়র হকি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয় পাকিস্তানকে| এর জন্য হকি ইন্ডিয়াকে দায়ী করা যায় না| নিজেদের ব্যর্থতা ঢাকতে খেলোয়াড়দের অভব্যতাকে অজুহাত হিসেবে খাড়া করছে পাক হকি সংস্থা| এটা লজ্জার বিষয়|

নিঃশর্ত ক্ষমা না চাইলে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না ভারত : হকি ইন্ডিয়া
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















