News Flash

  • Home
  • Uncategorized
  • জিবিতে রহস্যজনক ভাবে নিখোঁজ সদ্য জন্মদাত্রী, চাঞ্চল্য
Image

জিবিতে রহস্যজনক ভাবে নিখোঁজ সদ্য জন্মদাত্রী, চাঞ্চল্য

AGMCনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি৷৷ জিবি হাসপাতাল থেকে আশ্চর্যজনকভাবে নিখোঁজ সদ্য জন্মদাত্রী এক মা৷ তবে, এই নিখোঁজ হওয়ার পেছনে এক করুণ কাহিনীও রয়েছে৷ জানা গেছে, সিধাই মোহনপুরের বিজয় নগরের বাসিন্দা কৃষ্ণগোপাল দেবনাথের স্ত্রী মিলতি দেবনাথ (২৮)কে  প্রসব যন্ত্রণায় কাতর অবস্থায় গত বুধবার জিবি হাসপাতালে ভর্তি করানো হয়৷ বৃহস্পতিবার ঐ মহিলা যমজ সন্তানের জন্ম দেন৷ কিন্তু জন্ম নেওয়ার ঠিক তিনদিনের মাথায় একটি সন্তান মারা যায়৷ চিকিৎসকরা অপর সন্তানটির অবস্থা কিছুটা আশঙ্কাজনক দেখে শিশুটিকে এনআইসিইউতে পাঠিয়েছেন৷ রবিবার ভোর পাঁচটা থেকে ঐ মহিলা নিখোঁজ হয়ে যান৷ মহিলার স্বামী জানিয়েছেন, সকালে তিনি জানতে পারেন তার স্ত্রী ওয়ার্ডে নেই৷ সঙ্গে সঙ্গে খোঁজাখঁুজি শুরু করেন৷ প্রথমে অনেকের ধারণা হয়েছিল ঐ মহিলা হয়তবা শৌচালয়ে গিয়েছেন৷ কিন্তু অনেক খোঁজাখঁুজি করেও তার কোন হদিশ পাওয়া যায়নি৷ ঐ মহিলার স্বামী জানিয়েছেন, স্ত্রীর বিষয়ে ওয়ার্ডের কর্তব্যরত বেসরকারি নিরাপত্তাকর্মীদের জিজ্ঞাসা করা হলে তারা তার সাথে দুর্ব্যবহার করেছেন৷ কোথাও খঁুজে না পেয়ে অবশেষে তিনি জিবি ফাঁড়িতে নিখোঁজ ডায়েরি করেন৷ ধারণা করা হচ্ছে, সন্তান শোকে দিশেহারা হয়ে ঐ মহিলা একা একাই কাউকে না কিছু জানিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেছেন৷ এই ঘটনায় ঐ মহিলার পরিবারের সদস্যরা ভীষণ চিন্তায় পড়েছেন৷ সংবাদ লেখা পর্যন্ত ঐ মহিলার কোন খোঁজ পাওয়া যায়নি৷ পুলিশ জানিয়েছে, আগরতলা সবকটি থানায়  ঐ মহিলার বিবরণ পাঠানো হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top