News Flash

  • Home
  • Uncategorized
  • এখনও হদিশ নেই ৩১ পর্যটক নিয়ে মালয়েশিয়ার উপকূল থেকে নিখোঁজ ক্যাটাম্যারান-এর

এখনও হদিশ নেই ৩১ পর্যটক নিয়ে মালয়েশিয়ার উপকূল থেকে নিখোঁজ ক্যাটাম্যারান-এর

mapkualalumpurকুয়ালালামপুর, ২৯ জানুয়ারি (হি.স.) : এখনও হদিশ নেই মালয়েশিয়ার উপকূল থেকে নিখোঁজ ক্যাটাম্যারান-এর । শনিবার সকালে ৩১ পর্যটক নিয়ে মালয়েশিয়ার উপকূল থেকে নিখোঁজ হয়ে যায় ওই হাই স্পিড বোটটি। বোটটির হদিশ পেতে তল্লাশি অভিযান শুরু করেছে মালয়েশিয়ার উপকূলরক্ষী বাহিনী।অাছে নৌবাহিনীও । তবে খারাপ আবহাওয়ার জেরে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
মালয়েশিয়া উপকূলরক্ষী বাহিনী সূত্রে খবর, শনিবার সকাল ৯টা নাগাদ ৩১ ২৮ জন চিনা পর্যটক ও তিনজন কর্মী নিয়ে মালয়েশিয়ার সাবা রাজ্যের মূল শহর কোটা কিনাবালু থেকে জনপ্রিয় পুলাউ মেঙ্গালুম দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছিল ক্যাটাম্যারান। কোটা কিনাবালু থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে পুলাউ মেঙ্গালুম দ্বীপ অবস্থিত। জাহাজ ঘাট ছাড়ার কিছুক্ষণ পরই পর তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
প্রায় ১২ ঘণ্টা পর, গতকাল রাত সোয়া ৯টা নাগাদ উপকূল কর্তৃপক্ষকে ফোন করে নৌকার মালিক। জানায় ১২ ঘণ্টা কেটে গেলেও, এখনও মেঙ্গালুম দ্বীপে পৌঁছতে পারেননি তাঁরা। তারপর থেকে বোটটির সঙ্গে যোগাযোগ করা যায়নি। শনিবার রাত থেকেই তল্লাশি শুরু করে মালয়েশিয়ার উপকূলরক্ষী বাহিনী। নিখোঁজ বোটটি খুঁজতে রাত সোয়া ১০টা নাগাদ উপকূলবাহিনীর নজরদারি বোট কিলাত–৩৬ নামানো হয়। পরে কিলাত–৩৯ এবং কেএম বেরানি নামের একটি জাহাজও তল্লাশি অভিযানে যোগ দেয়। তল্লাশি অভিযানে যোগ দিয়েছে দেশের নৌবাহিনীও।তবে খারাপ আবহাওয়ার জেরে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top