News Flash

  • Home
  • Uncategorized
  • এলপিজি সিলিন্ডার বিস্ফোরণে উড়ে গেল ঘরের চাল, বহ্ণিগ্রাসে গোটা বাড়ি
Image

এলপিজি সিলিন্ডার বিস্ফোরণে উড়ে গেল ঘরের চাল, বহ্ণিগ্রাসে গোটা বাড়ি

fire2নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৮ জানুয়ারী৷৷ এলপিজি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘরের চাল উড়ে গিয়েছে৷ আগুনে পুরো বাড়ি ভষ্মিভূত হয়ে গিয়েছে৷ অল্পের জন্য রক্ষা পেয়েছে আশেপাশের বাড়িঘর৷ ঘটনা শনিবার সন্ধ্যায় ছেচরীমাই এলাকায়৷ সংবাদে প্রকাশ, এদিন সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ ঐ এলাকার বাসিন্দা চিত্তরঞ্জন দেবনাথের বাড়িতে আগুন লাগে৷ জানা গিয়েছে, রান্না ঘরে চা তৈরী করে বাইরে বেরিয়ে আসেন গৃহিনী৷ কয়েক মিনিটের মধ্যেই হঠাৎ একটি বিকট শব্দে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণ হয়৷ তাতে ঘরের চাল উড়ে যায়৷ বিস্ফোরণের সাথে সাথেই ঘরে আগুন ধরে যায়৷ মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা গোটা বাড়িকে গ্রাস করে ফেলে৷ চিৎকার চেচামেচি শুনে আশেপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন৷ খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ ফায়ার স্টেশনে৷ ইঞ্জিন নিয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে৷ তাদের চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আসেনি৷ পরে খবর দেওয়া হয় বিশালগড় ফায়ার স্টেশনে৷ সেখান থেকেও ইঞ্জিন নিয়ে দমকল কর্মীরা পৌঁছে৷ দুই ফায়ার স্টেশনের কর্মী এবং স্থানীয় জনগণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়৷ আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে যদি আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীদের অনেকটাই কাঠখড় পোড়াতে হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top