News Flash

  • Home
  • Uncategorized
  • একই থানা এলাকায় পৃথক স্থানে দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য
Image

একই থানা এলাকায় পৃথক স্থানে দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

suicideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারী৷৷ একই থানা এলাকায় পৃথক স্থানে দুইজনের অস্বাভাবিক মৃত্যু৷ ঘটনা শহরতলীর এয়ারপোর্ট থানার অধীন ছিনাইহানি ও মহেশখলায়৷ পুলিশ দুটি ঘটনারই অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ নিহতদের মধ্যে একজন সাতাশ বছরে যুবক এবং অন্যজন সত্তরোর্দ্ধ বৃদ্ধ৷
সংবাদে প্রকাশ, ছিনাইহানি এলাকার বাসিন্দা অমিত বৈদ্য (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ বাড়ির কাছেই একটি গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় জনগণ৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় এয়ারপোর্ট থানায়৷ পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দিয়েছে৷ ঐ যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সংশ্লিষ্ট এলাকার জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এই ঘটনার কিছুক্ষণ বাদেই একই থানার অধীন মহেশখলা এলাকায় আরও একজনের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃত ব্যক্তির নাম রূপচাঁন মালাকার৷ বয়স ৭২৷ বাড়ির পাশেই একটি গাছে তাঁর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা৷ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ এই ঘটনাতেও পুলিশ একটি আস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷ দুটি ঘটনাকেই প্রাথমিকভাবে পুলিশ আত্মহত্যা বলেই মনে করছে৷ তবে স্থানীয় জনগণ পুলিশের এই ধারণাকে সমর্থন দিচ্ছেন না৷ এলাকাবাসীর দাবী ঘটনার সুষ্ঠু তদন্ত করা হোক৷ প্রসঙ্গত, অনেক ক্ষেত্রেই পুলিশ এইসব ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top