News Flash

  • Home
  • Uncategorized
  • অবৈধভাবে পদোন্নতির সুযোগ দেওয়া সহ বিভিন্ন অনিয়মের দায়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে সাসপেন্ড ডিন

অবৈধভাবে পদোন্নতির সুযোগ দেওয়া সহ বিভিন্ন অনিয়মের দায়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে সাসপেন্ড ডিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারী৷৷ অবৈধ ভাবে পদোন্নতির ব্যবস্থা করা, ই-বুক ক্রয় করা সহ বেশ কিছু অনিয়মের

অবৈধভাবে পদোন্নতি, দূর্নীতি নিয়ে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে ঘেরাও করেন অধ্যাপক-অধ্যাপিকারা৷ শুক্রবার তোলা নিজস্ব ছবি৷
অবৈধভাবে পদোন্নতি, দূর্নীতি নিয়ে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে ঘেরাও করেন অধ্যাপক-অধ্যাপিকারা৷ শুক্রবার তোলা নিজস্ব ছবি৷

অভিযোগের প্রেক্ষিতে ত্রিপুরা কেন্দ্রীেয় বিশ্ববিদ্যলায়ের কল্যা ও বাণিজ্য বিভাগের ডিন অধ্যাপক সত্যেন্দু পোদ্দারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে৷ তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করা হবে৷ কমিটি তদন্ত করে যতদিন না পর্যন্ত রিপোর্ট জমা দিচ্ছে ততদিন অধ্যাপক পোদ্দার বরখাস্ত অবস্থাতেই থাকবেন৷
সংবাদে প্রকাশ, শুক্রবার ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু সংখ্যক অধ্যাপক উপাচার্যকে ঘেরাও করেছেন৷ ঘেরাওকারীদের দাবী, কলা ও বাণিজ্য বিভাগের ডিন অধ্যাপক সত্যেন্দু পোদ্দার রোরাল মেনেজম্যান্ট এবং ডেভলাপমেন্ট (এমআরএমডি) এবং মাইক্রো বায়োলজির দুই শিক্ষককে পদোন্নতির ক্ষেত্রে অনিয়মের আশ্রয় নিয়েছেন৷ এদিন উপাচার্যকে ঘেরাও করার সময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, কন্ট্রোলার অব এক্সামিনেশন, সমস্ত বিভাগের ডিনরাও৷ তাঁদের উপস্থিতিতেই উপাচার্য ক্ষুব্ধ অধ্যাপকদের জানিয়েছেন যে অভিযুক্ত অধ্যাপক সত্যেন্দু পোদ্দারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে৷
এদিকে, এর আগে ২৫ জানুয়ারী ত্রিপুরা ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশনের তরফ থেকে অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য উপাচার্যের কাছে ডেপুটেশনও দিয়েছিল৷ ডেপুটেশনের পর বিশ্ববিদ্যালয়ে কতৃপক্ষ একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছেলি৷ কমিটি তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়েছে বলেও সংগঠনটির বক্তব্য৷ অন্যদিকে, এদিন যেসকল অধ্যাপকরা উপাচার্যকে ঘেরাও করেছেন তাঁরা কোন ব্যানারকে সামনে নিয়ে যাননি৷ এদিনের ঘেরাও কর্মসূচীতে সমস্ত বিভাগের অধ্যাপক অধ্যাপিকারা উপস্থিত ছিলেন৷ একটি সূত্রে জানা গিয়েছে, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেসার ও এসোসিয়েট প্রফেসার নিয়োগের ক্ষেত্রে অনিয়মের আশ্রয় ন্যেয়া হচ্ছে৷ এক্ষেত্রে বামপন্থীদের সুযোগ দেওয়া হচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top