News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর দ্বারস্থ রোজভ্যালী বিনোদন পার্কের কর্মহীনরা
Image

মুখ্যমন্ত্রীর দ্বারস্থ রোজভ্যালী বিনোদন পার্কের কর্মহীনরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি৷৷ কর্মহীন হয়ে রোজভ্যালি বিনোদন পার্কের সমস্ত স্তরের কর্মীরা শুক্রবার

রোজভ্যালী পার্কের কর্মীরা শুক্রবার মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেন৷ নিজস্ব ছবি৷
রোজভ্যালী পার্কের কর্মীরা শুক্রবার মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেন৷ নিজস্ব ছবি৷

মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন৷ মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে কর্মীরা ডেপুটেশান দেন৷ তাতে তারা জানান, পার্কটি বন্ধ হয়ে যাওয়ায় ভীষণ সমস্যায় পড়েছেন৷ রুজিরোজগার বন্ধ হয়ে যাওয়ায় পরিবার প্রতিপালন দায় হয়ে দাঁড়িয়েছে৷ তাই, এই পার্কের কর্মীদের পরিবারদের বিষয়ে চিন্তা করে পুনরায় যেন পার্কটি খুলে দেওয়া  হয়৷ মুখ্যমন্ত্রী তাদের সমস্ত দাবি দাওয়া শুনেন৷ কিন্তু কোন আশ্বাস দেননি৷ বরং জানিয়ে দিয়েছেন, এবিষয়ে তাঁর করণীয় কিছু নেই৷  তাতে হতাশ হয়ে মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে এসে তারা জানিয়েছেন এখন পথ আন্দোলনের পথ বেছে নেওয়া ছাড়া আর কোন রাস্তা খোলা নেই৷ খুব শীঘ্রই তারা আন্দোলন কর্মসূচী ঘোষণা করবেন বলে জানিয়েছেন৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top