News Flash

  • Home
  • Uncategorized
  • বিভাজনের নীতি নিয়ে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সংঘাত বাড়ছেই

বিভাজনের নীতি নিয়ে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সংঘাত বাড়ছেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারী৷৷ রাজ্যের সাংবিধানিক প্রধান এবং প্রশাসনিক প্রধানের মধ্যেও এবার সরকারী

বৃহস্পতিবার আগরতলায় আসাম রাইফেলস ময়দানে প্রজাতন্ত্র দিবসের   অনুষ্ঠানে  রাজ্যপাল তথাগত রায় এবং মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ ছবি নিজস্ব৷
বৃহস্পতিবার আগরতলায় আসাম রাইফেলস ময়দানে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজ্যপাল তথাগত রায় এবং মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ ছবি নিজস্ব৷

অনুষ্ঠানের মঞ্চেই বাক্যুদ্ধ শুরু হয়ে গিয়েছে৷ একদিকে রাজ্যপালের মতে জাতীয় ধর্ম বলতে এদেশে কিছুই নেই৷ ভাষা, সম্প্রদায়, ধর্ম ও লিঙ্গ কেন্দ্রীক কোন ভেদাভেদও এদেশে নেই৷ শান্তি ও সম্প্রীতিই হচ্ছে এদেশের মৌলিক বৈশিষ্ট্য৷ অন্যদিকে মুখ্যমন্ত্রী মানিক সরকার অভিযোগ করেছেন, ধর্ম-বর্ণ- সম্প্রদায়ের কথা বলে দেশে এখন নতুন করে বিরোধ বাঁধানোর চেষ্টা চলছে৷ রাজ্যপালের সম্প্রতি বেশ কয়েকটি বিতর্কিত মন্তব্যকে ঘিরে সিপিএম রাজ্য সম্পাদক বাক্যুদ্ধ শুরু করে দিয়েছেন৷ বৃহস্পতিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে উপজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত রাজ্যভিত্তিক উপজাতি লোকনৃত্য প্রতিযোগিতার উদ্বোধন করে একইভাবে মুখ্যমন্ত্রীও রাজ্যপালের বক্তব্যের বিরুদ্ধেই মত প্রকাশ করেন৷ তাতে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিমন্ডলে রাজ্যপালের সাথে শাসক দল এবং মুখ্যমন্ত্রীর একপ্রকার যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, এমনটাই ধারণা তথ্যাভিজ্ঞ মহলের৷
ঐদিন আগরতলায় আসাম রাইফেলস মাঠে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের সাফল্যের দিকগুলি তুলে ধরেছেন৷ পাশাপাশি তিনি রাজ্যের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানো গেলে সব ক্ষেত্রেই উন্নয়ন তরান্বিত হবে বলে অভিমত প্রকাশ করেছেন৷ রাজ্যাপল তথাগত রায় জাতীয় পতাকা উত্তোলন করে এই ঐতিহাসিক মুহুর্তে সমস্ত ত্রিপুরাবাসীকে অভিনন্দন জানান৷ তিনি বলেন, এটি আমাদের জাতির কাছে একটি বিশেষ মুহুর্ত৷ এদিন তিনি সেই সমস্ত সামরিক, আধা সামরিক বাহিনী ও পুলিশের সমস্ত সদস্যদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জানান৷ যাঁরা আমাদের দেশের ও জাতির আভ্যন্তরীণ ও বাহ্যিক সুরক্ষা বজায় রাখার কাজে নিয়োজিত রয়েছেন৷ রাজ্যপাল বলেন, আমাদের দেশের পরম্পরায় হিংসা ও অসহিষ্ণুতার কোন স্থান নেই৷
রাজ্যের উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যে সাক্ষরতার হার এখন ৯৬৮২ শতাংশ যা নাকি দেশের মধ্যে সর্বোচ্চ৷ রাজ্যবাসীর স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে ছয়টি রাজ্যস্তরীয় হাসপাতাল, ছয়টি জেলা হাসাপাতল, ১১টি মহকুমা হাসপাতাল, ২১টি কমিউনিটি হেলথ্ সেন্টার, ৯৪টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও ১০৩১ উপ স্বাস্থ্য কেন্দ্র রয়েছে৷ রাজ্যপাল জানান, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাই হচ্ছে সর্বপ্রথম রাজ্য যেখানে জাতীয় খাদ্য সুরক্ষা আইন রূপায়ণ করা হয়েছে৷ তাতে ২৫ লক্ষ সুবিধাভোগী উপকৃত হয়৷ রেল পরিষেবা, শিক্ষা ব্যবস্থা, খেলুধূলা নিয়ে রাজ্যপাল সাফল্যের দিকগুলি তুলে ধরেন৷ অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, ত্রিপুরার ভবিষ্যৎও উজ্জ্বল৷ রাজ্যকে সমৃদ্ধ করার কাজে হাত হাত মিলিয়ে এগিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ হতে হবে৷ যাতে ভাষা, ধর্ম, জাতি নির্বিশেষে আমরা সবাই রাজ্যের উন্নয়নে সমান অংশীদার হতে পারে৷
অন্যদিকে বৃহস্পতিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে উপজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত রাজ্যভিত্তিক উপজাতি লোকনৃত্য প্রতিযোগিতার উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, ধর্ম-বর্ণ-সম্প্রদায়ের কথা বলে দেশে এখন নতুন করে বিরোধ বাঁধানোর চেষ্টা চলছে৷ ১৯০ বছর ব্রিটিশ সাম্রাজ্যবাদ এই পদ্ধতিতেই আমাদের স্বাধীনতা সংগ্রামকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে৷ এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে না পারলে প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য মূল্যহীন হয়ে পড়বে৷ তিনি বলেন, শুধু নাচ গানের অনুষ্ঠানের মাধ্যমে এই দিবসটি পালন করলে চলবে না৷ এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী প্রশ্ণ রাখেন সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে দাঁড়িয়েও ত্রিপুরা যদি গরীব, তপশিলী উপজাতি, তপশিলী জাতি, ধর্মীয় সংখ্যালঘুদের কল্যাণে, গ্রাম-শহরের ফারাক দূর করতে, ভিক্ষাবৃত্তি, অনাহার থেকে মানুষকে মুক্ত করতে পারে তবে সমগ্র দেশে তা কেন করা যাবে না৷ তাই বর্তমানে দেশের যে পরিস্থিতি তার পরিবর্তন এনে প্রকৃত অর্থে প্রজাতন্ত্রকে মানুষের মধ্যে ফলপ্রসূ করতে মুখ্যমন্ত্রী মানিক সরকার ঐক্যবদ্ধ লড়াইয়ের উপর গুরুত্বারোপ করেন৷ মুখ্যমন্ত্রী ভারতের বর্তমান পরিস্থিতির বিস্তৃত ব্যাখ্যা করে বলেন, এখন যে অবস্থা চলছে তার সঙ্গে আমাদের দেশের স্বাধীনতা বা প্রজাতন্ত্রের মূল লক্ষ্য সাযুজ্যপূর্ণ নয়৷ তাই প্রকৃত অর্থে প্রজাতান্ত্রিক যে ব্যবস্থা তাকে কার্যকরী করলে গেলে মানুষের মৌলিক সমস্যাগুলি দূর করতে হবে৷ এই সমস্যা দূর করতে দেশের কেন্দ্রীয় সরকারকেই কার্যকরি ভূমিকা গ্রহণ করতে হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top