News Flash

  • Home
  • Uncategorized
  • পানীসাগরে ব্যাঙ্কে হানা, লুটপাটে ব্যর্থ ডাকাতরা
Image

পানীসাগরে ব্যাঙ্কে হানা, লুটপাটে ব্যর্থ ডাকাতরা

thief-copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি৷৷ ডাকাত দল হানা দিয়েছে এসবিআই ব্যাঙ্কে৷ কিন্তু তারা ব্যাঙ্ক থেকে টাকা লুট করে নিয়ে যেতে পারেনি৷ বৃহস্পতিবার রাতে ডাকাত দল হানা দেয় এসবিআই’র পানিসাগর ব্রাঞ্চে৷ পানিসাগর থানার পুলিশ জানিয়েছে, অন্ধকারের সুযোগ নিয়ে ডাকাত দলটি ব্যাঙ্কের লোহার গ্রিল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে৷ টাকা লুট করার জন্য তারা আলমারি, ড্রয়ার ভাঙার চেষ্টা করলেও ব্যর্থ হয়৷ ব্যাঙ্কের ভিতর বহু কাগজপত্র তছনছ করে দিয়েছে ডাকাত দল৷ পানিসাগর থানার পুলিশ আরো জানিয়েছে, প্রাথমিক তদন্ত অনুযায়ী ডাকাত দলটি ব্যাঙ্ক থেকে কোন কিছুই লুট করতে পারেনি৷ কিন্তু ব্যাঙ্কে হানা দিয়ে কিছু লুট করতে না পারলেও সেখান থেকে বেরিয়ে স্থানীয় একটি জুয়েলারি দোকানে ঢুকে বেশ কিছু স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে তারা৷ তবে, পরবর্তী সময়ে পুলিশি সহায়তায় দোকানের মালিক পার্শ্ববর্তী একটি জঙ্গল থেকে লুট হওয়া সামগ্রী উদ্ধার করেছে৷
জানা গেছে, শুক্রবার ভোরে ব্যাঙ্কের এক কর্মচারী প্রথম লক্ষ্য করেন ব্যাঙ্কের দরজা খোলা৷ বিপদ সংকেত পেয়ে সঙ্গে সঙ্গে তিনি পুলিশে খবর দেন৷ পানিসাগর থানার পুলিশ খবর পেয়ে বিশাল বাহিনী ও ডগ স্কোয়াড নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে৷ ব্যাঙ্ক ম্যানেজার জানিয়েছেন, ব্যাঙ্কের ভিতরে গিয়ে আমরা দেখেছি যে, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দরজা খোলা৷ আলমারির ভাঙ্গারও অনেক চেষ্টা হয়েছে৷ তবে, টাকা লুট সম্পর্কে স্পষ্ট করে বলা কঠিন৷ বিস্তারিত তদন্তের পর সিসি টিভি ফুটেজ দেখে টাকা লুট সম্পর্কিত সুস্পষ্ট তথ্য পাওয়া যাবে৷ পানিসাগরের এসডিপিও জানিয়েছেন, মামলাটি তারা তদন্ত করছেন৷ এই তদন্ত কাজে ডগ স্কোয়াডকেও ব্যবহার করা হচ্ছে৷ বিস্তারিত তথ্য আগামীদিনে বলা যেতে পারে৷ ব্যাঙ্কে ডাকাত দলের দুঃসাহসিক হানা দেওয়ার ঘটনায় পানিসাগর জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে৷ পুলিশের দাবি, ডাকাত দলটিকে শীঘ্রই তারা জালে তুলতে পারবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top