News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাটে ট্রাক ও প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত একই পরিবারের ৪ সদস্য
Image

গুজরাটে ট্রাক ও প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত একই পরিবারের ৪ সদস্য

accidentআনন্দ (গুজরাট), ২৮ জানুয়ারি (হি.স.): গুজরাটের আনন্দ জেলায় ট্রাক ও প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন একই পরিবারের মোট ৪ জন| মৃতদের মধ্যে পাঁচ বছরের একটি শিশুও রয়েছে| দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন| তাঁদের আনন্দ টাউনের প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে| শনিবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে আনন্দ জেলার তারাপুর তালুকের ফতেহপুরা গ্রামের কাছে| দুর্ঘটনায় মৃতদের নাম হল, মন্থন (৫), নীতা দোবারিয়া (৩৪), আশিস (২৭) এবং চেতন দোবারিয়া (৩২)|
তারাপুর থানার সাব-ইন্সপেক্টর এন এল পাণ্ডোর বলেছেন, প্রাইভেট গাড়িতে করে বোটাদ যাচ্ছিলেন সুরাটের দোবারিয়া পরিবারের ৬ জন সদস্য| শনিবার ভোররাত তখন ২.৩০ মিনিট হবে, ফতেহপুরা গ্রামের কাছে তারাপুর-ভাতামান রাজ্য সড়কের ওপর একটি ট্রাকের সঙ্গে প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়| দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান ৩ জন| পরে হাসপাতালে আরও এক জন মারা যান| গুরুতর আহত অবস্থায় আনন্দ টাউনের প্রাইভেট হাসপাতালে চিকিত্সাধীন দোবারিয়া পরিবারের অন্য দুই জন সদস্য, মণীশা এবং বিপুল দোবারিয়া|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top