News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে ক্ষমতায় এলে রামমন্দির তৈরি হবে, নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে দাবি বিজেপির
Image

উত্তরপ্রদেশে ক্ষমতায় এলে রামমন্দির তৈরি হবে, নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে দাবি বিজেপির

bjpলখনউ, ২৮ জানুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশে ক্ষমতায় এলে সংবিধান মেনেই রামমন্দির বানাবে বিজেপি | শনিবার দলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে জানালেন বিজেপি প্রধান অমিত শাহ| এদিন লখনউয়ের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে একটি অনুষ্ঠানে লোক কল্যাণ সংকল্প পত্র নামে দলীয় নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে তিনি বলেন, রামমন্দিরের প্রশ্নে দল দৃঢ় মনোভাবে নিয়েছে | সংবিধানের পরিধির মধ্যেই রামমন্দির যাতে হয়, তা সুনিশ্চিত করার চেষ্টা হবে| এছাড়া উত্তরপ্রদেশে সাম্প্রদায়িক সংঘাতের জেরে ভয়ে নানা জায়গা থেকে লোকজনের ঘরবাড়ি ফেলে চলে যাওয়া আটকাতে জেলা স্তরে বিজেপি বিশেষ টিম গড়বে বলে জানান তিনি | বলেন, দলে দলে মানুষ এলাকাছাড়া হলে দায়ী থাকবেন জেলা শাসকরা| সেই সঙ্গে রাজ্যব্যাপী যন্ত্রচালিত কসাইখানা বন্ধ করে দেওয়া হবে, ঘোষণা করেন তিনি| বিজেরি নির্বাচনী ইস্তাহারে তিন তালাকের পক্ষে সওয়াল করা হয়েছে|
পাশাপাশি বলেন, উত্তরপ্রদেশে দুইতৃতীয়াংশ আসন পেয়ে বিজেপি ক্ষমতায় আসবে| আমরা প্রায় ৩০ লক্ষ মানুষের কাছ থেকে চিঠি, মিসড্ কলের মাধ্যমে প্রতিক্রিয়া নিয়েছি| প্রায় ৫০০০টি জনসভা করেছি| নিজের বক্তৃতায় রাজ্যে ক্ষমতায় এলে বিজেপি চাকরির সুবিধা বাড়ানোর দিকেও নজর দেবে বলে জানান তিনি| এরপরেই উত্তরপ্রদেশের উন্নয়ন কম হয়েছে বলে বসপা এবং সপাকে আক্রমণ করেন অমিত শাহ| বলেন, রাজস্থান এবং মধ্যপ্রদেশ বিজেপির শাসনে থেকে অনেক উন্নতি করেছে| আমরাও উত্তরপ্রদেশে উন্নয়ন করব| ১৫ বছর ধরে বসপা এবং সপা ক্ষমতায় থেকে রাজ্যের কোনও উন্নতি করেনি| অখিলেশ যাদবের সরকারকে কেন্দ্র এক লক্ষ কোটি টাকার অনুদান দিয়েছিল| কিন্তু সেই টাকায় কোনও উন্নয়ন করা হয়নি| অখিলেশ যাদব সরকারের কারণে যে রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে বলে তিনি জানান, মথুরা-ৱুলন্দ শহরের ঘটনাই প্রমাণ করে দেয়, রাজ্যের আইনশৃঙ্খলের অবস্থা খুব খারাপ| রাজ্যে জমি মাফিয়াদের পরিমাণও বেড়েছে| তাই অখিলেশ যাদবকে এর জবাব দিতে হবে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top