নয়াদিল্লি, ২৮ জানুয়ারি (হি.স.) : আগামীকাল রবিবার সম্প্রচারিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরবর্তী মন কি বাত অনুষ্ঠান | কেন্দ্রের আবেদনে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরবর্তী মন কি বাত-এর সম্প্রচারের জন্য নির্বাচন কমিশন অনুমতি দিয়েছে বলে জানিয়েছে সরকারি সূত্র | আগামীকাল কাল মন কি বাত অনুষ্ঠানে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় বসতে চলা পড়ুয়াদের উদ্দেশ্যে বার্তা দেবেন মোদী|
উত্তরপ্রদেশ সহ ৫টি রাজ্যে ৪ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভোটগ্রহণ চলবে| ফলে চালু রয়েছে মডেল নির্বাচনী আচরণবিধি| এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরবর্তী মন কি বাত অনুষ্ঠান সম্প্রচারের অনুমতি চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রের সরকার| আগামীকাল রেডিও-তে প্রধানমন্ত্রীর দেশবাসীর উদ্দেশ্যে ওই ভাষণ সম্প্রচারে কোনও বাধা নেই বলে জানিয়েছে কমিশন| প্রয়োজনীয় সম্মতি পাওয়া গিয়েছে বলে জানিয়েছে সরকারি সূত্র|
অনুমতি দিল কমিশন, রবিবার সম্প্রচারিত হচ্ছে প্রধানমন্ত্রীর পরবর্তী মন কি বাত অনুষ্ঠান
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















