News Flash

  • Home
  • Uncategorized
  • শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি সংক্রান্ত নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প

শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি সংক্রান্ত নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প

trump-portrait-ওয়াশিংটন, ২৮ জানুয়ারি (হি.স.) : সন্ত্রাসবাদী হামলা থেকে দেশকে রক্ষা করতে বহুল আলোচিত শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি সংক্রান্ত নির্বাহী আদেশে সই করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প|এর ফলে সিরিয়া ও আরও ছটি মুসলিম অধু্যষিত দেশের পর‌্যটকদের আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ হল | গতকাল এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়| হোয়াইট হাউজ়ের তরফে জানানো হয়েছে, আগামী ৯০ দিন এই নিষেধাজ্ঞা জারি থাকবে| সিরিয়া ছাড়াও বাকি ৬টি দেশ হল ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন|
পেন্টাগনে গতকাল ট্রাম্প জানিয়েছিলেন, ইসলামিক সন্ত্রাসবাদীদের হাত থেকে দেশকে বাঁচাতে নয়া নির্দেশিকা জারি করা হবে| আমরা চাই না সন্ত্রাসবাদীরা দেশে প্রবেশ করুক| তারপরেই তিনি আমেরিকার অবস্থান করে স্পষ্ট করে সংযোজন করেন, যারা আমাদের দেশকে সমর্থন করে, দেশের মানুষকে ভালোবাসে একমাত্র তাদের আমরা আমেরিকায় প্রবেশ করতে দেব|
গতবছর নির্বাচনী প্রচারের সময়ই ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন মুসলিম প্রধান কয়েকটি দেশ থেকে শরণার্থীদের বেশে যেভাবে জঙ্গিরা মার্কিন মুলুকে প্রবেশ করছে, সেটা রুখতে তিনি তত্পর| আর ক্ষমতায় আসার পর সেটারই বাস্তবায়ন করলেন তিনি| তবে তিনি সিরিয়ার খ্রীষ্টান সম্প্রদায়ের মানুষের প্রতি বিশেষ নরম মনোভাব নিয়েছেন| তাঁদের দিকে মার্কিন প্রশাসনকে বিশেষ নজর দিতে বলেছেন, কারণ সিরিয়া দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধে বিধ্বস্ত| সেখান থেকে উদ্বাস্তু হিসেবে পালিয়ে আসতে বাধ্য হচ্ছেন বহু সিরিয়াবাসী খ্রীষ্টান| তাঁদের এদেশে প্রবেশ অবাধ করতে সবরকমের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন ট্রাম্প|
যদিও ট্রাম্পের এই সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছে সমাজকর্মী ও সামাজিক অধিকার রক্ষা কমিটিগুলি| আসতে শুরু করেছে প্রতিক্রিয়াও| তাদের বক্তব্য, এই সিদ্ধান্ত নিয়ে বৈষম্যমূলক আচরণ করছেন প্রেসিডেন্ট| শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে আমেরিকার সুনাম ছিল| তা আর অক্ষত রইল না|
এদিকে, ট্রাম্পের এই ঘোষণার পরে পরেই আতঙ্ক ছড়িয়েছে অনেকের মধ্যে| আমেরিকান আরব অ্যান্টি ডিসক্রিমেনিশেন কমিটির আধিকারিক এ আয়োব জানিয়েছেন, যে সব আরব আমেরিকানরা তাদের পরিবারের সদস্যদের এদেশে বেড়াতে নিয়ে এসেছে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে| এই অভিযোগ স্বীকার করে নিয়েছে অপর এক সংস্থা| আমেরিকায় বসবাসকারী শরণার্থীদের নিয়ে কর্মরত জেমস মেইরস নামে এক কর্মীর কথায়, প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত সামনে আসার পর আতঙ্ক ছড়িয়েছে শরণার্থীদের মধ্যে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top