News Flash

  • Home
  • Uncategorized
  • সিধু নন, ক্যাপ্টেন অমরিন্দর সিংই পাঞ্জাবে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী : রাহুল গান্ধী
Image

সিধু নন, ক্যাপ্টেন অমরিন্দর সিংই পাঞ্জাবে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী : রাহুল গান্ধী

অমৃতসর, ২৭ জানুয়ারি (হি.স.): সদ্য কংগ্রেসে যোগ দেওয়া নভজ্যোত সিং সিধুর মুখ্যমন্ত্রী পদ নিয়ে জল্পনা উড়িয়ে দিলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী| পাঞ্জাবে ভোটের প্রচারে শুক্রবার অমৃতসরে মাজিথিয়ায় এসে তিনি বলেন, সিধু নন, ক্যাপ্টেন অমরিন্দর সিংই পাঞ্জাবে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী| এই সঙ্গে এদিনের জনসভা থেকে বিজেপি অকালি জোট আর কেজরিওয়ালের আপ-এর বিরুদ্ধেও তোপ দাগলেন রাহুল|
বিজেপি ছেড়ে সরকারিভাবে দিন কয়েক আগেই কংগ্রেসে যোগ দিয়েছেন সিধু| তার পরেই জল্পনা শুরু হয়, তবে কি তিনিই এবার পাঞ্জাবে কংগ্রেসের মুখ! সেই জল্পনাতেই জল ঢাললেন রাহুল| ৪ তারিখ থেকে রাজ্যে বিধানসভা ভোট শুরু| তার আগে পাঞ্জাবে ৩ দিনের প্রচারসফরে এলেন রাহুল| এদিন মাজিথিয়ার জনসভা দিয়ে প্রচার শুরু করলেন| পাঞ্জেবর পর গোয়ায় প্রচারে যাবেন রাহুল|-

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top