News Flash

  • Home
  • Uncategorized
  • পাঞ্জাবে ভোট প্রচারের সূচনা করে কংগ্রেসের সমালোচনা করলেন প্রধানমন্ত্রী
Image

পাঞ্জাবে ভোট প্রচারের সূচনা করে কংগ্রেসের সমালোচনা করলেন প্রধানমন্ত্রী

modiজলন্ধর, ২৭ জানুয়ারি (হি.স.) : পাঞ্জাবে ভোটের প্রচারে এসে কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | শুক্রবার বিজেপি-শিরোমনি অকালি দলের জোটের নির্বাচনী প্রচারের সূচনা করে মোদী বলেন, ভারতে অনেক রাজ্যই আছে| কিন্তু পঞ্জাব সাহসী, বীর সন্তানদের ভূমি| এর গুরুত্ব অনেক| পঞ্জাব শুধু একটা রাজ্য নয়, তার চেয়ে বেশি| দেশের গৌরব বাড়িয়েছে পঞ্জাব| আর রাজনৈতিক স্বার্থে পঞ্জাবের অবমাননা করছে কংগ্রেস| কংগ্রেস এখন ইতিহাস কটাক্ষ করে েমাদী বলেন, কিছুই করতে পারে না ওরা| সেই সঙ্গে এদিনের সভা থেকে সপা এবং কংগ্রেস জোটেরও সমালোচনা করেন তিনি | বলেন, উত্তরপ্রদেশে সপার বিরুদ্ধে প্রথমে মুখ খুলল কংগ্রেস| যখন তারা দেখল পরিবারে বিরোধ দেখা দিয়েছে তখন সেই বিরোধে ইন্ধন যোগাল| পরে আবার তাদের সঙ্গেই জোট করল|
শিরোমনিঅকালি দল জোটের হয়ে সওয়াল কের তিনি বললেন, রাজ্যের মানুষ পাঁচ বছর আগে যেভাবে জোটকে ভোট দিয়েছেন, এবারেও দেবেন| তাঁর কথায়, কংগ্রেস ডুবন্ত জাহাজ| যখন কিছু পাওয়ার থাকে না তখন তাতে উঠতে হয়| পাঞ্জাবের মানুষ কি এমন নৌকায় উঠবেন? তাঁর দাবি পাঞ্জাবের মানুষ আবার প্রকাশ সিং বাদলকেই মুখ্যমন্ত্রী দেখতে চান| এদিন পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর প্রশংসা করতে গিয়ে নাম না করেই বিজেপি ছেড়ে কংগ্রেসে প্রার্থী হওয়া নভেজ্যাত সিং সিধুকে ঠুকেছেন মোদী | প্রধানমন্ত্রী বলেন, বাদল কখনও রাজনৈতিক দল পরিবর্তন করেননি| তিনি কেবল শিখ এবং হিন্দুদের উন্নয়নে কাজ করে গিয়েছেন| একপদ এক অবসরভাতা (ওআরওপি) চালুর নিয়ে মোদী বলেন, আমরা ওআরওপি চালু করেছি| ওরা ৪৮ বছর এটাকে আটকে রেখেছিল| বিমুদ্রাকরণ নিয়ে তাঁর মন্তব্য, কিছু লোক এর বিরোধিতা করেছে কারণ ৭০ বছর ধরে তাঁদের জমানো কালো টাকা জলে গিয়েছে|-

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top