News Flash

  • Home
  • Uncategorized
  • অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলসের ফাইনালে পৌঁছলেন সানিয়া-ইভান জুটি
Image

অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলসের ফাইনালে পৌঁছলেন সানিয়া-ইভান জুটি

মেলবোর্ন, ২৭ জানুয়ারি (হি.স.) : ফের খেতাব জয়ের মুখে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা| সঙ্গী ইভান ডডিজকে নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলসের ফাইনালে পৌঁছলেন সানিয়া | শুক্রবার সেমি-ফাইনালে সামান্থা স্তোসুর-স্যাম গ্রথকে হারিয়ে ফাইনালে পৌঁছন এই ইন্দো-ক্রোয়শিয়ান জুটি | ম্যাচের ফহ ৬-৪, ২-৬, ১০-৫|
প্রথম সেটে জয়ের পর দ্বিতীয় সেটে হারতে হয়| কিন্তু তৃতীয় সেটে অনবদ্য জয় ছিনিয়ে নেন সানিয়ারা| সেমিফাইনালের অন্য এক লড়াইয়ে এলিনা সিতোলিনা ও ক্রিস গুসিয়ান জুটির সামনে নামছে আবিগেল স্পিয়ারস জুয়ন সেবেস্তিয়ান ক্যাবেল | এদের মধ্যে আজ যে জুটি জিতবে তাঁদের বিরুদ্ধেই ফাইনাল খেলবেন সানিয়া ও ডডিজ|
প্রসঙ্গত, মিক্সড ডাবলসে এখনও পর‌্যন্ত তিনবার গ্র‌্যান্ডস্ল্যাম জিতেছেন সানিয়া| শেষবার ২০১৪ সালে ব্রাজিলের ব্রুনো সোয়ারেসের সঙ্গে ইউএস ওপেন| ডডিজের সঙ্গে গতবার ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছিলেন সানিয়া| তবে তাঁদের হারিয়ে দেন লিয়েন্ডার পেজ-মার্টিনা হিঙ্গিস| এবার ব্যক্তিগত সপ্তম গ্র‌্যান্ডস্ল্যাম জয়ের লক্ষ্যে নামবেন সানিয়া|-

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top