News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে বরযাত্রীবোঝাই বাসে ধাক্কা বেপরোয়া ট্রাকের, আহত ১৯
Image

দিল্লিতে বরযাত্রীবোঝাই বাসে ধাক্কা বেপরোয়া ট্রাকের, আহত ১৯

accidentনয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.): দক্ষিণ-পশ্চিম দিল্লির ক্যান্টনমেন্ট এলাকায় বরযাত্রীবোঝাই বাসে ধাক্কা মারল বেপরোয়া ট্রাক| দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৯ জন যাত্রী| তাঁদের নিকটবর্তী দীন দয়াল উপাধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছে| আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক| পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোররাত ২টো নাগাদ পশ্চিম দিল্লির মায়াপুরীতে বিয়ে বাড়ি থেকে ফিরছিল বাসটি| ক্যান্টনমেন্ট এলাকায় বরযাত্রীবোঝাই বাসটিতে হঠাত্ই ধাক্কা মারে বেপরোয়া ট্রাক| দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৯ জন যাত্রী|
ডেপুটি কমিশনার অফ পুলিশ (দক্ষিণ-পশ্চিম) সুরেন্দ্র কুমার জানিয়েছেন, ঘন কুয়াশার কারণেই হয়তো দুর্ঘটনাটি ঘটেছে| গুরুতর আহত ৩ জনের নাম হল, লক্ষ্মী (৪৫), উপাসনা (৩৪) এবং সাজিদ (৩০)|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top