News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের মন্ত্রী ও মহিলা নেত্রীর বাড়ি থেকে নগদ টাকা ও সোনা উদ্ধার করল আয়কর দফতর
Image

কংগ্রেসের মন্ত্রী ও মহিলা নেত্রীর বাড়ি থেকে নগদ টাকা ও সোনা উদ্ধার করল আয়কর দফতর

gold-jewellaryবেঙ্গালুরু, ২৪ জানুয়ারি (হি.স.) : কংগ্রেসের মন্ত্রী ও মহিলা নেত্রীর বেঙ্গালুরুর বাড়ি থেকে নগদ ৪১ লাখ টাকা ও ১২.৮ কেজি সোনা উদ্ধার করল আয়কর দফতর| আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, কংগ্রেসের মন্ত্রী রমেশ এল জারকিহোলি ও রাজ্য মহিলা কংগ্রেসের সভানেত্রী লক্ষ্মী আর হাবালকারের বাড়িতে তল্লাশি চালিয়ে এই বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে| আয়করদফতরের তরফে জানানো হয়েছে, ওই দুই শীর্ষ নেতৃত্বের বাড়িতে ১৬২ কোটি টাকার বেআইনি সম্পত্তির হদিশ পায় তারা|
আয়কর দফতরের তরফে জানানো হয়েছে, ক্ষুদ্রশিল্প প্রতিষ্ঠান মন্ত্রী জারকিহোলি ও নেত্রী হেবালকর দুজনেই একটি চিনি শিল্পের সঙ্গে জড়িত ছিলেন| কিন্তু তাঁরা পরিকল্পিতভাবে আয়কর জমা দেননি| যদিও অভিযুক্ত দুজনে বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত নিয়ে কোনও মন্তব্য করতে চাননি| তবে এক সাক্ষাত্কারে জারকিহোলি জানিয়েছেন, তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার| তাঁর কথায়, আমি কোনও বেআইনি কাজের সঙ্গে জড়িত নই| আয়করদফতর আমার সঙ্গে বেলাগাভিতে সাক্ষাত্ করেছে| আমি তাদের সাধ্যমতো সাহায্য করেছি, আর ভবিষ্যতেও করব|
তবে আয়কর দফতর জানিয়েছে, উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তল্লাশি অভিযান চালায় আয়কর দফতর| সেই তল্লাশিতে প্রচুর অবৈধ সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে| উদ্ধার হয়েছে অভিযুক্তদের পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও| যেখানে হিসাব বহির্ভূত টাকার লেনদেন করা হয়েছে|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top