নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.) : পাকিস্তান চোরাপথে ভারতে ড্রাগ পাচারের চেষ্টা করে| এই চেষ্টায় যারা তাদের সাহায্য করে তাদের উচিত শিক্ষা দেব| এমন কড়া ভাষায় এই কথাই জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| পাঞ্জাবে এক জনসভায় যোগ দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তান এবং বিরোধীদের বিরুদ্ধে সরব হন| তিনি আরও বলেন, গত আড়াই বছরে কেন্দ্রের বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ আনা কারও পক্ষেই সম্ভব হয়নি| শুধু তাই নয়, পাকিস্তানের বিরুদ্ধেও মুখ খোলেন মন্ত্রী| প্রয়োজন পড়লে আবারও সার্জিক্যাল স্ট্রাইক করা হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি|
বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, চোরা পথে পাকিস্তান ভারতে ড্রাগ পাচার করার চেষ্টা করে| এই কাজে যারা পাকিস্তানিদের মদত দেয়, তাদের উচিত শিক্ষা দেব| পাশাপাশি মন্ত্রী বলছেন, আমরা দেশের বাইরে থেকে যেমন লড়াই করতে পারি, তেমনই দেশের অভ্যন্তরে গিয়েও লড়তে পারি| আর এমন নজির আগেও গড়েছে ভারত|
প্রয়োজনে ফের সাির্জক্যাল স্ট্রাইক করা হতে পারে, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















